রাজ্যে বর্ষা ঢুকছে সময়ের আগেই, তবে এখনই গরমের দাপট থেকে স্বস্তি মিলছে না

কলকাতা, ১৪ মে : গতকাল সন্ধ্যেয় প্রবল ঝড় বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও আপাতত আরও বেশ কিছুদিন গরমের দাপট সহ্য করতে হবে রাজ্যবাসীকে। তবে তারই সঙ্গে সুখবর হল, এবছর বর্ষারানী খানিক সদয়, তাই নির্দিষ্ট সময়ের তিন-চারদিন আগেই কলকাতা-সহ ভারতে ঢুকে পড়েবে বর্ষাকাল। শনিবার এমনটাই জানাল হল আলিপুর আবহাওয়া দফতরের তরফে।

হাওয়া অফিস সূত্রে খবর, ১৭ মে-র মধ্যেই আন্দামানে ঢুকতে চলেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে বজ্রগর্ভ মেঘ ঘণীভূত হচ্ছে। এরই জেরে রাজ্য-সব গোটা দেশে নির্দিষ্ট সময়ের কয়েকদিন আগেই বর্ষা ঢুকবে।

রাজ্যে বর্ষা ঢুকছে সময়ের আগেই, তবে এখনই গরমের দাপট থেকে স্বস্তি মিলছে না

কেরলে সাধারণত জুন মাসের ১ বা ২ তারিখ থেকে বর্ষা শুরু হয়। তবে এবার কিন্তু এমাসের শেষের দিকেই শুরু হয়ে যাবে বর্ষা। এখান থেকে ৮-১০ দিনের ব্যবধানে কলকাত ও দক্ষিণ বঙ্গে শুরু হয় বর্ষার বৃষ্টি। এবারও কেরলে বৃষ্টি আগে ঢুকলে রাজ্যেও বর্ষার আগমন নির্দিষ্ট সময়ের আগেই হবে।

তবে বর্ষা আসার আগে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আপাতত স্বস্তি মিলছে না রাজ্যবাসীর এই ইঙ্গিত দিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। আরও কিছুদিন গরমের অস্বস্তি চলবে।

এবছর বর্ষায় সাধারনের তুলনায় বেশি পরিমান বৃষ্টি হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
বৃষ্টির পরও এখনও অস্বস্তি। আরও কিছুদিন এই অস্বস্তিই চলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+