আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ পাড়ুই থানার ওসিকে সাসপেন্ড এসপির
পাড়ুই, ১৮ এপ্রিল : দ্বিতীয় দফার ভোটে সংবাদমাধ্যমের সিংহভাগ জুড়েই ছিল বীরভূমে ভোটের হাল-হকিকত। ভোট মিটে যাওয়ার পরও এখনও বাকী জেলাগুলিকে টেক্কা দিয়ে সংবাদমাধ্যম জুড়ে রয়েছে সেই বীরভূমই।
বীরভূমের পাড়ুই রবিবার ভোটপর্ব মেটার পরও দফায় দফায় উত্তপ্ত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিভিন্ন জায়গায় রাতে গুলি চলেছে বোমা ফেটেছে। আর এসবের পর কর্তব্যে ব্যর্থতার জেরে পাড়ুই থানার ওসি দেবব্রত সিনহাকে সাসপেন্ড করেছেন জেলার এসপি সব্যসাচী রমণ মিশ্র।

এই পাড়ুই গত কয়েকবছর ধরেই বারবার সংবাদ শিরোনামে এসেছে। হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষ হত্যাকাণ্ড নিয়ে প্রথমবার সংবাদ শিরোনামে আসে এই এলাকা। তাতে নাম জড়ায় বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলের।
জেলা আদালত, হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা চলে। পরে অবশ্য মামলা প্রত্যহার করে তৃণমূলে যোগ দিয়েছেন হৃদয় ঘোষ। রবিবার ভোটে পাড়ুইয়ের দায়িত্বও ছিল তাঁরই হাতে। সেখানেই ভোট পরবর্তী সন্ত্রাসের জেরে শেষপর্যন্ত স্থানীয় থানার ওসিকে সাসপেন্ড হতে হল।












Click it and Unblock the Notifications