মঙ্গলবার থেকে উপকূলের ৪ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

সোমবার উত্তরপূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। যার জেরে মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ় জুড়ে।

সোমবার উত্তরপূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ় জুড়ে। বিশেষ করে উপকূলবর্তী চার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় সেই বৃষ্টি সপ্তাহব্যাপী হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টির জন্য অনুকুল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। জানা গিয়েছে, মৌসুমী অক্ষরেখা দিঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে মধ্যে অবস্থান করছে। ফলে মঙ্গলবার থেকে বৃষ্টি চলতে পারে সপ্তাহভর। শুরুর দিতে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হলেও সপ্তাহের শেষের দিকে বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে। তবে বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে, হাওয়া অফিস।

মৎস্যজীবীদের প্রতি সতর্কতা

মৎস্যজীবীদের প্রতি সতর্কতা

নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এই সময়েই মধ্যে উত্তরবঙ্গে সেরকম ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

 বৃষ্টির ঘাটতি

বৃষ্টির ঘাটতি

১ জুন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে ৪৮ শতাংশ। কলকাতায় ঘাটতি রয়েছে ৫৮ শতাংশের মতো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+