স্যারকে যেতে দেবেন না অন্য স্কুলে, কাঁকসায় পড়ুয়া, অভিভাবকের বিক্ষোভ

তিনি খাতায় কলমে কেবল মাস্টারমশাই নন। তিনি অভিভাবকও। পড়ুয়াদের পড়াশোনার খেয়াল তো রাখেনই। পাশাপাশি তাদের সব রকম সাহায্যও করেন। সেই তিনিই না কী বদলি হয়ে যাচ্ছেন?

বর্ধমানের কাঁকসার ত্রিলোক চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রয়াগপুর প্রাথমিক বিদ্যালয়। শিক্ষক রাজেশ অধিকারীর বদলি হওয়ার খবর চাউর হয়েছে গ্রামে। স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবক থেকে এলাকার বাসিন্দারা। বুধবার এই ঘটনায় উত্তেজনা ছড়ায় বিদ্যালয়ের চত্বরে।

স্যারের বদলি মানতে পারছে না পড়ুয়ারা

অভিভাবকদের বক্তব্য, টিচার ইনচার্জ রাজেশ কুমার অধিকারী দীর্ঘদিন ধরে এই স্কুলে আছেন। শুধু লেখাপড়া করানোই নয়। কোনও ছাত্র ক্লাসে না আসলে পরের দিন তার বাড়িতে যান মাস্টারমশাই। ওই ছাত্রের অনুপস্থিতির খোঁজ খবর নেন।

স্কুলের ছাত্রছাত্রীদের কাছে তিনি একজন অবিভাবক। এলাকার কোনও মানুষের কিছু সমস্যা হলে তারাও ছুটে যান ওই শিক্ষকের কাছে। পরামর্শ নেন তারা মাস্টারমশাইয়ের কাছ থেকে। বুধবার এলাকার মানুষ খবর পান, রাজেশ অধিকারীকে বদলি করে দেওয়া হয়েছে।

গোটা গ্রামে খবর ছড়িয়ে যায়। পড়ুয়া সহ এলাকার মানুষ, অভিভাবকরা বিদ্যালয়ে চলে আসেন। বিক্ষোভ দেখাতে থাকেন। রাজেশ কুমার অধিকারী জানিয়েছেন, এলাকার মানুষ ও পড়ুয়াদের সঙ্গে একটা আবেগ তৈরি হয়েছে। তাই তাকে ছাড়তে চাইছেন না লোকজন। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

ত্রিলোক চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিত ঘোষ জানিয়েছেন, ওই শিক্ষকের প্রমোশন হয়েছে। তাই তাঁকে অন্যত্র পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছেন। আসলে ওই শিক্ষক এলাকায় শিক্ষার মান উন্নত করেছেন।

জানা গিয়েছে, এই শিক্ষকের সময়ে পড়াশোনার মান উন্নত হয়েছে। স্কুলে পড়ুয়াদের সংখ্যাও বেড়েছে। তাঁর সময়ে স্কুলে পড়ুয়াদের অনুপস্থিতির হারও কমেছে। এলাকার মানুষজনও শিক্ষককে অত্যন্ত ভালোবাসেন। শ্রদ্ধা করেন। এই বিষয়ে তিনি স্কুল পরিদর্শকের সঙ্গে কথা বলবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+