LIVE: রাজ্যের স্বাস্থ্য অচলাবস্থা কাটল! নবান্নের বৈঠকের পর কর্মবিরতি তুলে নিলেন চিকিৎসকরা

দীর্ঘদিনের অনড় অবস্থানের পর রবিবার দুপুরে খানিকটা নমনীয় হয়েছেন রাজ্যের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজি হয়ে একাধিক শর্ত আরোপ করে জুনিয়ার ডাক্তারদের পক্ষ। অন্যদিকে,নবান্নেও স্বাস্থ্য অচালাবস্থা কাটাতে এই হাইভোল্টেজ বৈঠক নিয়ে একাধিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ডাক্তারদের শর্ত সাপেক্ষে নবান্নও বেশ কয়েকি বিষয় জানিয়েছে। এদিকে, আজ আইএমএ-র ডাকা দেশজোড়া চিকিৎসকদের ধর্মঘটের মধ্যেই চিকিৎসক-মুখ্যমন্ত্রী বৈঠক হতে চলেছে।

LIVE: নবান্নে মুখ্যমন্ত্রী-জুনিয়র চিকিৎসক হাইভোল্টেজ বৈঠক চলছে !

Jun 17, 2019, 5:31 pm IST

এবার থেকে জুনিয়র , সিনিয়র চিকিৎসকদের নিয়েই প্রশাসনিক বৈঠক হবে।
Jun 17, 2019, 5:23 pm IST

চিকিৎসকদের ওপর অপরাধের কী শাস্তি হতে পারে, তার ধারা জনস্বার্থে প্রচার কার হোক বিভিন্নভাবে। দাবি চিকিৎসকদের । দাবি মানলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
Jun 17, 2019, 5:13 pm IST

'প্রেসার, সুগার দেখা হয়না দাঁতের চিকিৎসার সময়', রুট ক্যানেল করা নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন মমতা।
Jun 17, 2019, 5:04 pm IST

দাঁতের চিকিৎসকদের জন্য কলেজগুলিতে জেলায় ১ টি করে হস্টেল।
Jun 17, 2019, 4:58 pm IST

'ডাক্তার মারধর স্পর্ধায় পরিণত হয়েছে', দাবি আন্দোলনকারীদের।
Jun 17, 2019, 4:57 pm IST

চিকিৎসকদের বক্তব্যে সায় মমতার।
Jun 17, 2019, 4:56 pm IST

'রোগাী কল্যাণ সমিতি' নিয়ে চিকিৎসকরা একাধিক অভিযোগ প্রকাশ করেছেন।
Jun 17, 2019, 4:55 pm IST

হাসপাতালে অপ্রতুল পুলিশের সংখ্যা নিয়ে দাবি চিকিৎসকদের।
Jun 17, 2019, 4:53 pm IST

চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সার্কুলারের প্রস্তাব মুখ্যমন্ত্রীর।
Jun 17, 2019, 4:53 pm IST

'মিডিয়া কোনও ঘটনা ঘটলেই দেখায়, তা ম্য়াডাম আপনার কাছে খবর আসে', জানালেন চিকিৎসকরা।
Jun 17, 2019, 4:49 pm IST

আন্দোলনকারীদের ১২ দফা দাবি পেশ ডাক্তারদের।
Jun 17, 2019, 4:46 pm IST

আইন হাতে তুলে না নেওয়ার আর্জি মুখ্যমন্ত্রীর।
Jun 17, 2019, 4:40 pm IST

চন্দ্রিমা ভট্টাচার্যের মাধ্যমে ফোনে এনআরএসের পড়ুয়াদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী। পরিবহর পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যসচিব। পরিবহর চিকিৎসার খরচ প্রশাসন নিয়েছে, জানালেন মমতা।
Jun 17, 2019, 4:38 pm IST

'আমি কখন যাব হাসপাতালে..সেটা আমার ওপর ছেড়ে দাও,.. আমরা চাই কাজ শুরু হোক।' বললেন মুখ্যমন্ত্রী।
Jun 17, 2019, 4:35 pm IST

সরকারি হাসপাতালে 'গ্রিভেন্স সেল' তৈরির প্রস্তাব চিকিৎসকদের। সেই প্রস্তাবে রাজি মুখ্যমন্ত্রী।
Jun 17, 2019, 4:32 pm IST

প্রশাসনের খামতির জায়গাটা ভোগ করতে হচ্ছে চিকিৎসকদের। দাবি আন্দোলনরত চিকিৎসকদের।
Jun 17, 2019, 4:31 pm IST

'একটা বেডে ৫ জন করে রোগী থাকেন', জানালেন জুনিয়র চিকিৎসকদের এক প্রতিনিধি।
Jun 17, 2019, 4:30 pm IST

রাজ্যের মেডিক্যাল কলেজ ও মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য কেন্দ্রে পরিকাঠামো উন্নয়নের কথা জানান জুনিয়র চিকিৎসকরা।
Jun 17, 2019, 4:25 pm IST

' তোমাদের বিরুদ্ধে মামলা কেন করব, তোমরা রাজ্যের ভবিষ্যৎ', জুনিয়র চিকিৎসকদের জানালেন মমতা।
Jun 17, 2019, 4:24 pm IST

রাজ্যের রোগীদের ক্ষেত্রে 'স্বাস্থ্য সাথীর কার্ড' যাচাই করা হবে , জানিয়েছে প্রশাসন।
Jun 17, 2019, 4:22 pm IST

হাসপাতালে কারা ঢুকছেন বের হচ্ছেন, সেই বিষয়ে নজর রাখবে কলকাতা পুলিশ। জানালেন অনুজ শর্মা।
Jun 17, 2019, 4:20 pm IST

ইমার্জেন্সিতে পোক্ত নিরাপত্তা ও, ভিতরে রোগী পিছু ২ জন আত্নীয় ঢুকতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একজন করে পাবলিক রিলেশন অফিসার সমস্তজেলা হাসপাতালে রাখা ও ইমার্জেন্সিতে কোলাপসেবল গেট নির্মাণের কথা বলেছেন মমতা।
Jun 17, 2019, 4:16 pm IST

সোমবার রাতের ঘটনার তদন্তও প্রশাসন শুরু করেছে বলে জানানো হয়েছে।
Jun 17, 2019, 4:15 pm IST

সরকারের তরফে জানানো হয়েছে, সোমবার এনআরএস-এ রোগীর পরিবারের তরফে কারা মারধর করেছে, তাদের নাম প্রকাশ্যে এসেছে ও সেই নামের ৫ জনের তালিকা চিকিৎসকদের হাতে তুলে দেওয়া হবে। সেই ঘটনায় কোনও চিকিৎসকের বিরুদ্ধে সরকার মামলা দায়ের করেনি বলেও জানানো হয়েছে।
Jun 17, 2019, 4:12 pm IST

চিকিৎসকরা জানান , 'আমাদের ভয়ের পরিবেশে কাজ করতে হচ্ছে'। তাঁদের দাবি,'সম্ভব হলে দৃষ্টান্তমূলক ব্য়বস্থা নেওয়া হোক আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে'।
Jun 17, 2019, 4:07 pm IST

মেডিক্যাল কলেজ কলকাতা থেকে অর্চিষ্মান ভট্টাচার্য বক্তব্য রাখতে শুরু করেন জুনিয়র ডাক্তারদের তরফে।
Jun 17, 2019, 4:05 pm IST

অবশেষে শুরু হল বহু প্রতীক্ষিত মমতা বন্দ্যোপাধ্যায়- জুনিয়র চিকিৎসক বৈঠক।
Jun 17, 2019, 3:55 pm IST

নবান্নে উপস্থিত প্রশাসন ও জুনিয়র চিকিৎসকদের দুই মহল। রয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ,স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত রয়েছেন সুকুমার বন্দ্যোপাধ্যায়ের মতো বিশিষ্টরা।
Jun 17, 2019, 3:23 pm IST

বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন ৩১ জন জুনিয়র চিকিৎসক।
Jun 17, 2019, 3:23 pm IST

নবান্নে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে চিকিৎসক মুখ্য়মন্ত্রী বৈঠক।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+