কলকাতার হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে মামলা রোগীর পরিবারের
কলকাতার হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে মামলা রোগীর পরিবারের
চিকিৎসায় গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগে এবার কাঠগড়ায় কলকাতার নামী বেসরকারি হাসপাতাল। পরিবারের অভিযোগ, বুধবার সিজার করে সন্তান প্রসবের পর মা ও সদ্যোজাত দুজনেই সুস্থ আছে বলে দাবি করেছিল মোমিনপুরের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। আজ ভোরে হাসপাতাল থেকে বাড়ির লোককে খবর দেওয়া হয় রোগিনীর অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউ-তে রাখা হয়েছে। এরপর পরিবারের লোকজন হাসপাতালে এসে দেখেন তার মৃত্যু হয়েছে।

এরপরই হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন মৃতার পরিবার। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে হাতাহাতি ও বচসায় জড়িয়ে পড়েন মৃতার পরিবার। ধুমধুমার কান্ড বেঁধে যায় বেসরকারি হাসপাতালে। হাসপাতালে চলে আসেন আলিপুর থানার বিশাল পুলিশবাহিনী। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ চিকিৎসককে চড় মারা হয়েছে।
আলিপুর থানায় অভিযোগ জানানো হয়েছে পরিবারের তরফ থেকেও। মৃতার নাম পিঙ্কি ভট্টাচার্য। বছর ত্রিশের পিঙ্কি ভট্টাচার্য হাওড়ার বাসিন্দা।
সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মৃতের পরিবার, মেডিক্যাল কাউন্সিলেও যাবে বলে জানিয়েছে মৃতের পরিবার। হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।












Click it and Unblock the Notifications