Jyotipriya Mallick: বাকিবুরকে চেনেন? প্রশ্ন শুনে আর কথাই বললেন না জ্যোতিপ্রিয়

বাকিবুর রহমানকে কি মন্ত্রী চেনেন? তার সঙ্গে কতটা সম্পর্ক? জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে একের পর এক প্রশ্ন উড়ে আসতে থাকে। কয়েক পা আগেও জ্যোতিপ্রিয় মল্লিক সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। নিজের স্বাস্থ্য অত্যন্ত খারাপ। এই কথাও তাকে বলতে শোনা যায়।

কিন্তু বাকিবুর রহমান প্রসঙ্গ উঠতেই মুখে কুলুপ আঁটলেন জ্যোতিপ্রিয়। আলিপুরের কমান্ড হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করে ফিরেছেন তিনি। সিজিও কমপ্লেক্সে গাড়ি থেকে নামার সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন। শুরু থেকে সব কিছু ঠিকঠাক ছিল। তিনি অসুস্থ। আর শরীরের বাঁদিকে সমস্যা হচ্ছে। এই কথা বলতে শোনা যায়।

Jyotipriya Mallick

আগামী ১৩ তারিখ আদালতে তার শুনানি। ওই দিন দেখা হবে। একথাও তিনি জানিয়েছেন। এরপরেই বাকিবুর রহমানের প্রসঙ্গ ওঠে। রাজ্যের বনমন্ত্রী রীতিমতো চুপ করে যান। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, বাকিবুর রহমানকে জ্যোতিপ্রিয় মল্লিক চেনেন কি? রাজ্যের রেশন বন্টন দুর্নীতিতে কতটা জড়িয়ে আছেন তিনি?

এই প্রশ্ন শোনার পরেই আর কোনও কথা নেই মন্ত্রীর মুখে। চুপচাপ লিফটে উঠে যান তিনি। বাকিবুর রহমান প্রসঙ্গ এর আগেও উঠেছে। তিনি কোনও কথাই সেই প্রসঙ্গে বলেননি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার। তাদের হেফাজতেই রয়েছেন তিনি।

রেশন বন্টন দুর্নীতিতে বাকিবুর রহমান প্রথম গ্রেফতার হয়েছেন। কোটি কোটি টাকার সম্পত্তি মিলেছে। বিদেশ ও অন্য রাজ্য মিলিয়ে একাধিক ফ্ল্যাট, ব্যবসা রয়েছে বাকিবুরের। ১০০ কোটি টাকার বেশি মূল্যের জমি রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বাকিবুর রহমানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এমনই দাবি ইডির।

মন্ত্রীর কথাতেই বাকিবুরের এতটা বাড়বাড়ন্ত। রেশন দুর্নীতিতে বাকিবুর ফুলেফেঁপে উঠেছে। একথাই জোর গলায় দাবি করছেন তদন্তকারীরা। বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের পারিবারিক ঘনিষ্ঠতা রয়েছে। একথাও জানা গিয়েছে। আদালতে তদন্তকারীরা একের পর এক প্রমাণ দাখিল করবে। আগামী দিনে এ কথাই মনে করছে ওয়াকিবহাল মহল।

মন্ত্রী তদন্তে কতটা সাহায্য করছেন? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আগে তদন্তকারীরা জানিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক সেভাবে তদন্ত সহযোগিতা করছেন না। এখন দেখা গেল, বাকিবুর প্রসঙ্গে মুখে কুলুপ আঁটলেন জ্যোতিপ্রিয় মল্লিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+