অনুব্রত মণ্ডলের পুজোয় কালীমূর্তি সেজেছে কত কোটির গয়নায়! তৃণমূল পার্টি অফিসের আয়োজন একনজরে
অনুব্রত মণ্ডলের পুজোয় কালীমূর্তি সেজেছে কত কোটির গয়নায়! তৃণমূল পার্টি অফিসের আয়োজন একনজরে
শুধু বীরভূমের তৃণমূলের দাপুটে নেতা বললে ভুল হবে। গোটী রাঢ় বাংলা তাঁকে সমঝে চলে! এমনই কথা বীরভূমের ইতিউতি কান পাতলেই শোনা যায়। বীরভূমের এই ভূমিপুত্র যেদিন তৃণমমূলের পার্টি অফিস গড়েছিলেন সেদিনও তার প্রকান্ড বিশালতা খবরের শিরোনাম কেড়েছে , ঠিক প্রতিবছর সেই পার্টি অফিসে তাঁর কালীপুজো নজর কাড়ে! এই পুজো মূলত বীরভূমে 'অনুব্রত মণ্ডলের পুজো' নামেই পরিচিত। দেখে নেওয়া যাক অনুব্রত মণ্ডলের পুজোর আয়োজনের কিছু দিক।

কালীপুজো এবং মাতৃমূর্তি
বোলপুরে অনুব্রত মণ্ডলের তত্ত্বাবধানে যে কালীপুজো হয়, সেখানে প্রতি বছরই ভিড় জমান মানুষ। তবে করোনা কালে এই দাপুটে নাতে ভিড় নিয়ে কোন পদক্ষেপ নিচ্ছেন সেদিকে নজর রয়েছে বাংলার রাজনীতির। তবে অনুব্রত মণ্ডলের দাবি , এই পুজোয় মায়ের কাছে ভক্তরা যা চান , তাইই পান।

সোনায় মুড়েছে কালীমূর্তি, অনুব্রতর প্রার্থনা কী?
ডাকের সাজের ঠাকুর। তবুও শ্যামা মূর্তির হাত থেকে কপাল জুড়ে সোনার সাজে কমতি নেই! কপালে টিকলি, মাথায় মুকুট, হাতে চুড়ি থেকে খাড়ু, হাতের চূড়, গলায় হার, সীতাহার , কানের ঝুমকো দুল সমস্তই সোনার। এমন সাজে মাতৃমূর্তি আরও উজ্জ্বল হয়ে উঠছে। আর অনুব্রত মণ্ডল এই আড়ম্বরের মাঝে শুধু একটাই চাহিদা রেখেছেন কালীর কাছে, তাহলে বিধানসভা ভোটে ২২৫ থেকে ২৩০ টি আসন যেন তৃণমূলের পাক্কা হয়ে যায়!

কত ভরির সোনার সাজ অনুব্রতর পুজোয়!
প্রসঙ্গত, বোলপুরের তৃণমূল পার্টি অফিসে কালীপুজোয় কার্যত ৩০০ ভরির সোনা দিয়ে মাকে সাজানো হয়েছে। এর আগের বারের পুজোয় সেখানে কালী মূর্তি সেজেছিল ২৬০ ভরি সোনায়, তার আগের বঠে ১৮০ ভরিতে। তবে এবার ৩০০ ভরি।

কত কোটির সোনার গয়না?
আনুমানিক ১৫ থেকে ১৬ কোটি টাকার সোনার গয়নায় এবার বোলপুরে তৃণমূল পার্টি অফিসের কালী ঠাকুর সেজেছেন। অনুব্রত মণ্ডল এক জনপ্রিয় বাংলা সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন , এই সোনার গয়নার দান ভক্তদের। তাঁরাই ভালোবেসে এই দান করেন।
প্রতীকী ছবি
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications