কৃষিক্ষেত্র থেকে সোজা মহাকাশ! স্বপ্নের জগতে পাড়ি দিচ্ছেন কোচবিহারের ময়ূরাক্ষী
কোচবিহারের মেয়ে ময়ূরাক্ষী এবার পাড়ি দিচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে। কৃষি ক্ষেত্র থেকে সোজা মহাকাশ। এ যেন এক স্বপ্নের জগতে পাড়ি দিচ্ছে কোচবিহারের সোনার মেয়ে ময়ূরাক্ষী। কৃষি নিয়ে গবেষণা করতে করতেই ইসরোতে সুযোগ। কোচবিহারের দিনহাটা জুড়ে ছড়িয়ে পড়েছে ময়ূরাক্ষীর জয়জয়কার।
ভাটনগর পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী কনক সাহার নাম সকলের চেনা। কোচবিহার জেলার দিনহাটার নাম আন্তর্জাতিক মঞ্চে ছড়িয়ে পড়েছিল তার হাত ধরেই। এবার তার যোগ্য উত্তরসূরী হয়তো হয়ে উঠবে ময়ূরাক্ষী চন্দ। সারা দেশে চারজনের মধ্যে ময়ূরাক্ষীকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বিজ্ঞানী হিসেবে নিযুক্ত করছে।

২০১৪ সালে দিনহাটা গার্লস হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয় সে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে নিউ দিল্লি ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট থেকে মাটি নিয়ে গবেষণা করেন তিনি। শেষ করেন এমএসসি।
তবে কৃষি ক্ষেত্র নিয়ে যার বিচরণ তার ইচ্ছে ছিল অজানা নক্ষত্রপুঞ্জের সন্ধানে জ্ঞান আহরণ করার। চলতি বছর জানুয়ারি মাসে ইস্রতে আবেদন করেন তিনি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে সারা দেশ থেকে কুড়ি জনকে বাছাই করবার জন্য মৌখিক পরীক্ষায় ডাকা হয়। এই খবর শুনে খুশির হাওয়া তার পরিবার এবং প্রতিবেশী মহলে।
ময়ূরাক্ষী বাবা বলছেন মেয়ে বরাবর পড়াশোনায় ভালো। তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত। ময়ূরাক্ষীর মা নার্স। বাবা মায়ের সাহচর্য ছাড়াই একপ্রকার এগিয়ে গিয়েছে ময়ূরাক্ষী। তাই তার সাফল্যের সমস্ত ক্রেডিট তাকেই দিতে চায় বাবা-মা। ইসরোর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারে বিজ্ঞানী হিসেবে সুযোগ পেয়েছেন এমনটাই জানান ময়ূরাক্ষী। ভবিষ্যতে অজানা নক্ষত্রপুঞ্জের সন্ধান করে দেশকে মহাকাশ গবেষণায় নতুন দিশা দেখাতে চান।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications