নাগরিকত্ব আইন রূপায়ণে বাধা দিলে গুলি চলবে বাংলাতেও, হুঁশিয়ারি দিলীপের

নাগরিকত্ব আইনের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিল বিক্ষোভ দেখাচ্ছেন তার বিরোধিতা করতে গিয়ে ফের বেলাগাম হলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিল বিক্ষোভ দেখাচ্ছেন তার বিরোধিতা করতে গিয়ে ফের বেলাগাম হলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ । শনিবার বাঁকুড়াতে নাগরিকত্ব আইনের সমর্থনে একটি মিছিল করে সভা করে বিজেপি ।

নাগরিকত্ব আইনে বাধা দিলে গুলি চলবে বাংলাতেও, তোপ দিলীপের

সেখানে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, মুসলিমরাই মুখ্যমন্ত্রীর ও তৃণমূল কংগ্রেসের ভোট বাক্স বাড়ায় । অনুপ্রবেশকারী মুসলিমদের তাড়িয়ে দেওয়া হলে তাদের ভোট কমে যাবে । সেই কারণে ভোট বাক্সর কথা ভেবে নাগরিকত্ব আইনের প্রতিবাদে নেমেছেন মুখ্যমন্ত্রী।

দিলীপ ঘোষ বলেন, মানুষের জন্য নয়, ভোট বাক্সর কথা ভেবে তিনি এখন বিক্ষোভ দেখাচ্ছেন । কারণ তিনি জানেন মুসলমানরা এই দেশে না থাকলে কেউ তাকে ভোট দেবেন না ।" এই দিন তিনি বিজেপি নেতা তথা কেন্দ্রের মন্ত্রী সুরেশ অঙ্গাদিকে সমর্থন করে বলেন, অসমে গুলি চলেছে । বাংলাতে যেখানে অশান্তি হবে সেখানেও গুলি চলবে। সরকারি সম্পত্তি নষ্ট করলেই মরতে হবে । সব জায়গা তে বন্দুক চলবে । কত জায়গাতে মুখ্যমন্ত্রী যাবেন?

এই সঙ্গে দিলীপ ঘোষ বলেন , 2021 এ এখনকার মুখ্যমন্ত্রী প্রাক্তন হয়ে যাবেন ও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন । এই রাজ্যেও নাগরিকত্ব আইন চালু করা হবে । নাগরিকত্ব আইনের সমর্থনে এদিন বাঁকুড়া শহরে হিন্দি স্কুল মাঠ থেকে তামলিবাঁধ অবধি মিছিল বের করে বিজেপি । তার পর সেখানে সভা করে বিজেপি ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+