চিদম্বরম জেলে চলে গেলেন আর তৃণমূলীরা তো কোন ছার! পুজোর টিকিট কাটা জেলে
দিল্লি থেকে চেন্নাইয়ে গিয়ে সিবিআই যদি চিদম্বরমকে গ্রেফতার করতে পারে, তবে কলকাতায় এসে চোরেদের ধরতে বেশি সময় লাগবে না।
দিল্লি থেকে চেন্নাইয়ে গিয়ে সিবিআই যদি চিদম্বরমকে গ্রেফতার করতে পারে, তবে কলকাতায় এসে চোরেদের ধরতে বেশি সময় লাগবে না। পূর্ব মেদিনীপুরের মেচেদায় বিজেপির দলীয় কর্মসূচি থেকে শুধু মারের হুঁশিয়ারি দিয়েই ক্ষান্ত হননি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি চিদম্বরমের মতো তৃণমূল নেতাদের জেলে বসে পুজো দেখার নিদান দিয়েছেন।

জেলের টিকিট কাটা হয়ে গিয়েছে
দিলীপ ঘোষ বলেন, দেশের প্রাক্তন অর্থমন্ত্রী চিদাম্বরমকে জেল খাটতে হচ্ছে। আর তৃণমূল নেতারা তো কোন ছার। দুর্গাপুজোর সময় বেশ কিছু নেতাকে জেলের মধ্যে থেকে পুজো দেখতে হবে। আর কেউ তাঁদের বাঁচাতে পারবে না। এবার জেলের টিকিট কাটা হয়ে গিয়েছে তাঁদের। শুধু দিল্লি থেকে সিবিআইয়ের কলকাতায় আসার অপেক্ষা।

কাউকে কোনওদিন ভয় পাইনি
পূর্ব মেদিনীপুরের মেছেদায় দলীয় এক কর্মসূচিতে গিয়ে সাংসদ দিলীপ ঘোষ বলেন, আমি হলাম জঙ্গলমহলের ছেলে। কাউকে কোনওদিন ভয় পাইনি, পাবও না। তাই ছেড়ে কথাও বলব না। আমি বলছি, আপনারা মেরে আসুন। যদি আপনারা বাপের ব্যাটা হন, তাহলে মার খেয়ে ফিরে আসবেন না। আর তা যদি করেন, তাহলে বিজেপি করার দম আপনাদের নেই।

মানুষ আমাদের সঙ্গে আছে : দিলীপ
দিলীপের কথায়, মনে রাখবেন মানুষ আমাদের সঙ্গে আছে। এই তো তৃণমূল লোকসভায় ৪২-এ ৪২ চার্গেট করেছিল। কী হল! মোটে ২২টা জুটেছে। মানুষ ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই তৃণমূলের অত্যাচার আর সহ্য করবেন না। আপনারা রুখে দাঁড়ান। মারের বদলা মার দিন। কেউ আপনাদের কিছু করতে পারবেন না।












Click it and Unblock the Notifications