Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজ্যপালের প্রশ্নের জবাব দিতে না পারার জন্যেই ব্যাক্তিগত আক্রমণ! মমতাকে একহাত দিলীপের

নতুন করে সংঘাতের পথে রাজভবন এবং নবান্ন! চাপা পড়ে যাওয়া জৈন হাওয়ালা-কাণ্ড তুলে এনে নতুন করে বিতর্ক তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহৎ এই ষড়যন্ত্রের চার্জশিটে নাম ছিল বর্তমান রাজ্যপাল জগদীপ ধনখড়ের।

নতুন করে সংঘাতের পথে রাজভবন এবং নবান্ন! চাপা পড়ে যাওয়া জৈন হাওয়ালা-কাণ্ড তুলে এনে নতুন করে বিতর্ক তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহৎ এই ষড়যন্ত্রের চার্জশিটে নাম ছিল বর্তমান রাজ্যপাল জগদীপ ধনখড়ের।

মমতাকে একহাত দিলীপের

শুধু তাই নয়, রাজ্যপাল একজন দুর্নীতিগ্রস্থ মানুষ বলেও তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরেই রাজ্যপালও কড়া ভাষায় আক্রমণ করেছেন। এই ঘটনায় তৃণমূলের অজিত পাঁজা এবং বর্তমান যশবন্ত সিনহার নাম ছিল বলে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন রাজ্যপাল।

শুধু তাই নয়, জৈন হাওয়ালা-কাণ্ডে তাঁর নাম কোথাও রয়েছে কিনা তা খুঁজে বার করারও চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুঁড়ে দিয়েছেন রাজ্যপাল ধনখড়। আর এরপর থেকে লাগাতার রাজ্যপালকে আক্রমণ তৃণমূলের। জৈনের ডায়েরি খুলে আক্রমণ শানিয়েছেন শাসকদল। রাজ্যপাল এবং তৃণমূলের মধ্যে কার্যত এই সংঘাত বিতর্কে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ।

তাঁর দাবি, সংবিধান অনেকটাই জানেন রাজ্যপাল ধনখড়। আর তাই জবাব দিতে পারছে না তৃণমূল। আর সেই কারণেই ব্যাক্তিগত আক্রমণ রাজ্যপালকে কড়া হচ্ছে বলে দাবি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। কুৎসিত ভাষাতে আক্রমণ করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।

অন্যদিকে, জৈন হাওড়ার মামলায় সুখেন্দু শেখর রায় রাজ্যপালকে সরাসরি দায়ী করেছন। একটি ডায়েরির পাতা সামনে নিয়ে এসে তৃণমূল সাংসদের দাবি, ওই পাতার পাঁচ নম্বর লাইনে জগদীপ ধনখড় বলে একজনের নাম রয়েছে। তিনি মাননীয় বাংলার রাজ্যপাল কিনা প্রশ্ন তুলেছেন।

এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মাননীয় রাজ্যপাল এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। চার্জশিটে নাম রয়েছে কিনা সেটাও জানিয়েছেন। এই বিষয়ে কেন্দ্রের লোক কেন্দ্র জানাবে বলে দাবি তাঁর।

অন্যদিকে বাংলায় পরিকল্পিত ভোট পরবর্তী হিংসা চালানো হয়েছে। এমনই অভিযোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজনৈতিক দলের সঙ্গে দুষ্কৃতীরা হাত মিলিয়ে হিংসা চালিয়েছে। পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করেছে। কার্যত এই ভাষাতে একের পর এক তোপ দেগেছেন জেপি নাড্ডা।

বাংলায় তৃণমূল কংগ্রেসের জয়ের পর নজিরবিহীন ভোট পরবর্তী হিংসা হয়েছে বলে এদিন অভিযোগ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। শুধু তাই নয়, সরাসরি এই নিয়ে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন নাড্ডা।

তিনি অভিযোগ করেছেন, বাংলায় ভোটে তৃণমূল কংগ্রেসের জয়ের পর যে ভাবে হিংসা চালিয়েছে শাসক দল তা আর কোনও রাজ্যে হয়নি। কেরল, তামিলনাড়ু, অসম, পণ্ডিচেরীতেও ভোট হয়েছে। কেরল, তামিলনাড়ুতে বিজেপি জেতেনি। কিন্তু বাংলার মতো ভোট পরবর্তী হিংসা সেসব কোনও রাজ্যে হয়নি বলে দাবি তাঁর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+