পুরভোটের প্রচারে ত্রিপুরায় অভিষেক-ফিরহাদ, 'হোটেল বুক করে দেব', কটাক্ষ দিলীপের

পুরভোটের প্রচারে ত্রিপুরায় অভিষেক-ফিরহাদ, 'হোটেল বুক করে দেব', কটাক্ষ দিলীপের

পুরভোটের প্রচারে ত্রিপুরায় আসর জমাতে মরিয়া তৃণমূল কংগ্রেস। ময়দানে নামছেন ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের এই তৎপরতা নিয়ে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেছেন ত্রিপুরায় ধুরতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতারা। বললে হোটেল বুক করে দেব।

ত্রিপুরায় পুরভোট

ত্রিপুরায় পুরভোট

সামনেই পুরসভা ভোট ত্রিপুরায়। বিধানসভা ভোটের আগে সেখানে যাকে বলে অ্যাসিড টেস্ট তৃণমূল কংগ্রেসের। ২৫ নভেম্বর আগরতলায় পুরভোট। ১৩টি পুরসভা ও ৬ টি নগর পঞ্চায়েতে ভোট হবে। তার আগে বাংলার ৯জন তৃণমূল নেতাকে পাঠানো হয়েছে ত্রিপুরায়। সব আসনে প্রার্থী দিতে না পারলেও প্রচারে কোনও খামতি রাখছে ছাইছে না তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পুরভোটের প্রচারে বঙ্গ থেকে তাবর প্রথম সারির নেতারা যাচ্ছেন সেখানে। ফিরহাদ হাকিম পুরভোটের প্রচারে সভা করবেন ত্রিপুরা।। আগরতলা ও সোনামুড়ায় সভা রয়েছে তাঁর। সোমবারই আবার সেখানে উড়ে যা্চ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে সংগঠনের কাজে গেলেও ভোটের প্রচারে যাননি তিনি। বারাবর তাঁর ত্রপুরা সফরের বাধা তৈরি করেছে বিপ্লব দেব সরকার। শোনা যাচ্ছে সোমবার পুরভোটের প্রচারে ত্রিপুরা গিয়ে ঝড় তুলবেন অভিষেক।

তৃণমূল কংগ্রেসকে নিশানা দিলীপের

তৃণমূল কংগ্রেসকে নিশানা দিলীপের

পুরভোটের প্রচারে তৃণমূল কংগ্রেসের নেতাদের ত্রিপুরা সফরকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি ফিরহাদ হাকিমকে নিশানা করে বলেছেন, ত্রিপুরায় প্রার্থী দিতে পারছে না তৃণমূল কংগ্রেস আবার জয়ের স্বপ্ন দেখছে। ত্রিপুরায় উত্তেজনা ছড়াতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস নেতারা। ফিরহাদ হাকিমের ত্রিপুরা সফরকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছেন, 'একটু গোয়াও ঘুরে আসুন। ওখানকার লোক ভালো স্বাগত করছেন। সুন্দর পরিবেশ ওখানে। এখানকার মত মারকাট হিংসা নেই। নিশ্চিন্তে থাকুন, বললে হোটেল ও বুক করে দেওয়া যাবে।' প্রসঙ্গত উল্লেখ্য সোমবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এর আগে একাধিকবার বিপ্লব দেব সরকার ১৪৪ ধারা জারি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরায় আসতে দেননি বলে অভিযোগ। পুজোর আগেই ত্রিপুরায় রোড শো করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যােয়র। করোনা বিধি বহাল আছে দেখিয়ে ত্রিপুরা পুলিশ অনুমতি দেয়নি।

তথাগতর বিতর্কিত মন্তব্য

তথাগতর বিতর্কিত মন্তব্য

সকালেই টইটারে বোমা ফাটিয়েছেন বিজেপি নেতা তথাগত রায়। তিনি টুইটে লিখেছেন আপাতত পশ্চিমবঙ্গ বিজেপিকে বিদায়। তিনি বিজেপি নেতাদের কটাক্ষ করে বলেছেন, দলের নেতারা কামিনী কাঞ্চনে মেতেছেন। একের পর এক বিস্ফোরক অভিযোগ দলের নেতাদের বিরুদ্ধে করেছেন তিনি। তারপরেই তথাগত রায়ের বিজেপি ছাড়ার জল্পনা শুরু হয়ে গিয়েছে। যদিও তথাগত রায় দলবদলের কোনও জল্পনাতেই মাততে নারাজ। তিনি স্পষ্ট বলেছেন কোনও ভাবেই তিনি টুইটের বাইরে আর কোনও মন্তব্য করবেন না। এদিকে এই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তথাগত রায়ের এই মন্তব্যের পরেই বিজেপির আর্থিক দুর্নীতি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। ফিরহাদ হাকিম বলেছেন কোনও গুণী ব্যক্তি বিজেপিতে থাকতে পারেন না। ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পর তথাগত রায়ের দল বদলের জল্পনার পারদ আরও চড়তে শুরু করেছে।

ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস

ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস

ত্রিপুরায় পুরভোটের প্রচারে কোমর কষেছে তৃণমূল কংগ্রেস। একের পর এক দলের হেভিওয়েট নেতাকে ত্রিপুরা পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। সায়নী ঘোষ, জুন মালিয়া, কুণাল ঘোষ বারবার ত্রিপুরা সফর করেছেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে যাচ্ছেন সেখানে। সোমবারই ত্রিপুরা যাওয়ার কথা তাঁর। আজ আবার ফিরহাদ হাকিম যাচ্ছেন ত্রিপুরা। সেখানে দুটি সভা করবেন তিনি। যদিও ত্রিপুরা পুরভোটে সব আসনে প্রার্থী দিতে পারেনি তৃণমূল কংগ্রেস। পুরভোটের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস প্রার্থাদের উপরে হামলা হচ্ছে বলেও অভিযোগ। কয়েকদিন আগেই পুলিশ থানা থেকে তৃণমূল কংগ্রেসের এক মহিলা প্রার্থীকে চ্যাংদোলা করে বাইরে বের করে আনছেন সেই খবর ভাইরাল হয়েছিল। প্রচারে বিজেপির বিরোধিতার অভিযোগ জানাতে হিয়ে পুলিশের কাছে হেনস্থার শিকার হয়েছিলেন ওই বিজেপি প্রার্থী। গতকাল ত্রিপুরায় সভা করেছেন বাবুল সুপ্রিয়। তাঁকে দেখে সভায় তৃণমূল কংগ্রেস আর না বলে গানও গাওয়া হয়েছিস। বাবুল অভিযোগ করেছেন ত্রিপুরায় গুন্ডামি হচ্ছে। বাইক নিয়ে গুন্ডারা ছেলেদের ভয় দেখাচ্ছে, প্রার্থীদের হুমকি দিচ্ছে। পুলিশ আর সরকারের মধ্যে যে সমীকরণ এটা খুব খারাপ। রাজ্য নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি করেছেন তিনি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+