'তৃণমূলের বি-টিম কংগ্রেস, দিল্লি বললে দিদিমনির বাড়িতে চা খেয়ে আসবেন', অধীরকে নিশানা দিলীপ ঘোষের

'তৃণমূলের বি-টিম কংগ্রেস, দিল্লি বললে দিদিমনির বাড়িতে চা খেয়ে আসবেন', অধীরকে নিশানা দিলীপের

বাংলায় তৃণমূল কংগ্রেসের বি-টিম জাতীয় কংগ্রেস। তৃণমূলের বিরুদ্ধে একটি কথা বলারও ক্ষমতা নেই প্রদেশ কংগ্রেস সভাপতির। সরাসরি অধীরের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। হাথরাস নিয়ে সকাল থেকেই পথে নেমে বিক্ষোভ শুরু করেছে কংগ্রেস। রাহুল গান্ধীকে গ্রেফতারের প্রতিবাদে আন্দোলন চলবে বলে হুঙ্কার দিয়েছেন অধীর চৌধুরী।

অধীরকে আক্রমণ

অধীরকে আক্রমণ

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। তিনি কংগ্রেসকে তৃণমূলের বি-টিম বলে কটাক্ষ করেছেন। তৃণমূলের বিরুদ্ধে কথা বলার হিম্মত কংগ্রেসের নেই। অধীর চৌধুরীরে আক্রমণ করে এমনই মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

দিদিমনির বাড়িতে চা খাবেন অধীর

দিদিমনির বাড়িতে চা খাবেন অধীর

দিল্লি বললে তৃণমূলের সঙ্গে সন্ধি করে আসবেন অধীর। তাই কংগ্রেসের পুরো আন্দোলনটাই লোক দেখানো বলে অভিযোগ করেছেন দিলীপ। কারণ দিল্লি বললে অধীর দিদিমনির বাড়িতে গিয়ে চা খেয়ে আসবেন। এমনই পরিস্থিতি তৈরি হয়েেছ রাজ্যে। প্রসঙ্গত উল্লেখ্য প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর রাজ্যে কংগ্রেসের আন্দোলনের পারদ চড়েছে।

হাথরাসের বিরুদ্ধে প্রতিবাদ

হাথরাসের বিরুদ্ধে প্রতিবাদ

হাথরাসে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে গ্রেফতারের প্রতিবাদে আজ সকাল থেকে পথে নেমে আন্দোলন শুরু করেছে কংগ্রেস। অধীর চৌধুরীর নির্দেশেই এই আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনের পারদ আরও চড়বে বলে বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন অধীর।

হাথরাসে গ্রেফতার রাহুলরা

হাথরাসে গ্রেফতার রাহুলরা

গতকাল হাথরাসে রাহুল গান্ধীর অভিযান ঘিরে তুলকালাম কাণ্ড বাঁধে। হাথরাসে ঢুকতে বাধা দেওয়া হয় রাহুল গান্ধীদের। পুলিসের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় রাহুলদের। অভিযোগ যোগীর পুলিস রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। তারপর রাহুলদের গ্রেফতার করে গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। রাহুলের নামে এফআইআরও দায়ের করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+