মমতার সরকারের ভালো কাজের সঙ্গে আছে বিজেপি, তৃণমূলের সঙ্গে ফারাক বোঝালেন দিলীপ

মমতার সরকারের ভালো কাজের সঙ্গে আছে বিজেপি, তৃণমূলের সঙ্গে ফারাক বোঝালেন দিলীপ

একুশের নির্বাচনে বিজেপি বাংলার বিধানসভায় একমাত্র বিরোধী দল হয়ে উঠছে। ৩ থেকে বেড়ে ৭৭ হয়ে বিজেপি ঘোষণা করেছিল, তাঁরা সুসংগঠিত বিরোধী ভূমিকা পালন করবে। তৃণমূল সরকারের ভালো কাজকে তাঁরা সমর্থন করবে, খারাপ কাজের সমালোচনা করবে। সেইমতো এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, তৃণমূল সরকারের যে কোনও ভালো কাজের সঙ্গে আছেন তিনি।

তৃণমূল সরকারের প্রকল্প রূপায়ণে বিজেপি সাহায্য

তৃণমূল সরকারের প্রকল্প রূপায়ণে বিজেপি সাহায্য

মমতার সরকারের ভালো কাজে সহযোগিতা করার বার্তা দিয়ে তিনি বোঝাতে চাইলেন, তৃণমূলের সঙ্গে বিজেপির ফারাক কোথায়। সম্প্রতি নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতিমতো তৃণমূল সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে। সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রূপায়ণে বিজেপিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাঁরা বিভিন্ন দুয়ারে সরকারের সামনে হেল্প ডেস্ক খুলে ফর্ম ফিলাপ করে দিচ্ছে সাধারণের সুবিধার্থে।

কেন্দ্রের প্রকল্পের সুবিধাও দেখা উচিত তৃণমূলের

কেন্দ্রের প্রকল্পের সুবিধাও দেখা উচিত তৃণমূলের

দিলীপ ঘোষ বিজেপির সেই কাজ তুলে ধরে বলেন, আমরা রাজ্য সরকারের যে কোনও ভালো কাজের সঙ্গে আছি। আমরা চাই তৃণমূলও কেন্দ্রীয় সরকারের ভালো কাজের সঙ্গে থাকুক। কিন্তু আমরা সেক্ষেত্রে বরাবর উল্টো ছবি দেখে আসছি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষ পায়, সেটা দেখা উচিত তৃণমূলের।

তৃণমূলের সঙ্গে বিজেপির ফারাক বোঝালেন দিলীপ

তৃণমূলের সঙ্গে বিজেপির ফারাক বোঝালেন দিলীপ

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়, তৃণমূল সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিলাপে সহযোগিতা করছে বিজেপি। কিন্তু আমরা যখন জনধন অ্যাকাউন্ট খুলেছিলাম, তৃণমূলের তরফে প্রথম বিরোধিতা করা হয়েছিল। তারপর কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধা দু-বছর পর পাচ্ছে বাংলার কৃষকরা।

কেন্দ্রের ভালো কাজ মর্যাদা পাচ্ছে না বাংলায়

কেন্দ্রের ভালো কাজ মর্যাদা পাচ্ছে না বাংলায়

দিলীপ ঘোষের অভিযোগ, রাজ্য সরকারের অসহয়োগিতার জন্য বাংলার সব কৃষক এখনও কৃষক সম্মান নিধির সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। যাঁরা পাচ্ছেন, তাঁরাও দু-বছর এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। বাংলায় আয়ুস্মান ভারতের সুবিধাও পাচ্ছেন না কেউ। কেন্দ্রের ভালো কাজ মর্যাদা পাচ্ছে না বাংলায় তৃণমূলের আমলে। এখানেই ফারাক দু-দলের।

 লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুতে সাড়া পড়ে গিয়েছে বাংলায়

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুতে সাড়া পড়ে গিয়েছে বাংলায়

তৃতীয়বার বাংলার কুর্সিতে বসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে সাড়া ফেলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ব্যাপড় সাড়া পড়েছে গোটা রাজ্য। তাই দুয়ারে সরকার শিবিরে বহু ক্ষেত্রেই বিশৃঙ্খলা দেখা দিয়েছে। হুড়োহুড়িতে পদপিষ্টের মতো ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতি সাধারণ মানুষ যাতে তৃণমূল সরকারের এই প্রকল্পের সুবিধা পায়, তা ফলপ্রসূ করতে এগিয়ে এসেছে বিজেপি। সিপিএমকেও দেখা গিয়েছে হেল্প ডেস্ক খুলে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। এই ছবি রাজ্য রাজনীতিতে এক সৌজন্যের ছবি তুলে ধরেছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+