Dilip Ghosh: 'অভিষেক নিজেকে সুপার CM মনে করছে, ১৪৪ ধারা তৃণমূলই মানে না', কটাক্ষ দিলীপের
গতকাল রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করেছে পঞ্চায়েত ভোটে ভোট কেন্দ্রের ১ কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। সোমবার এই নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, তৃণমূলেন নেতা কর্মীরাই ১৪৪ ধারা মানবেন না।
দিলীপ ঘোষের অভিযোগ, পুলিশ নাই সিভিক পুলিশ লাঠি হাতে গরু তাড়াচ্ছে। তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের গায়ে হাত বোলাচ্ছে। বোঝাই যাচ্ছে সেটিং। ১৪৪ ধারা হয়তো আমাদের জন্যই করেছে। ওরা মারপিট করলে যাতে আমরা ঠেকাতে না পারি।'

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির আরও অভিযোগ, 'বাইরের গন্ডগোল তো পুলিশ ঠেকাতে পারবেনা! পুলিশ চাইলে ওই এলাকায় কাউকে ঢুকতে দিতে না পারে। কেউ মানবে না ১৪৪ ধারা। কেন্দ্রীয় বাহিনী থাকলে যেখানে গন্ডগোল হচ্ছে সব ঠান্ডা হয়ে যাবে।'

এদিন মতুয়া ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি নিয়েও কড়া বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি অভিষেককে কটাক্ষ করে বলেছেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে সুপার সিএম মনে করছেন। সিএম তো আছেন ! তার উপরে চমকে ধমকে উনি সবাইকে ঠান্ডা করবেন সেই অধিকার ওনাকে কে দিয়েছে।'
শান্তনু ঠাকুরের পাশে দাঁড়িয়ে বিজেপি নেতা বলেছেন, 'মতুয়া সমাজ তাদের গুরুকে তারা প্রাণের চেয়েও বেশি শ্রদ্ধা করে। আর শান্তনু ঠাকুর শুধু সাংসদ নন ওদের সংঘাধিপতি। ওই সমাজের সর্বোচ্চ সম্মানের অধিকারী। আর যে মন্দির আছে ট্রাস্ট আছে সেটা তাদের সম্পত্তির ব্যাপার তারা কাকে যেতে দেবেন কাকে যেতে দেবেন না সেটা তাদের ব্যাপার। অনুমতি নিয়ে যাওয়া উচিত, সেখানেও গায়ের জোর দেখাবেন।'
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর স্লোগান শুনতে হচ্ছে জঙ্গলমহলে। তাতেই স্পষ্ট এঁদের ভাবমূর্তি মানুষের কাছে কী রকম। দিলীপ ঘোষ বলেছেন, 'যাঁরা ব্র্যান্ডেড চোর, তাদেরকে সব জায়গাতেই চোর শুনতে হবে। বলতে হয় না, প্রমাণ হয়ে গেছে চোর। বাড়ির বউ বাচ্চা পর্যন্ত চোর। কুকুর বিড়াল পর্যন্ত চোর তাদের কি আবার এনকয়ারি করার দরকার আছে? সাজা দিতে গেলে এনকোয়ারি দরকার হয়! সাধারণ মানুষ সবই জানে।'












Click it and Unblock the Notifications