তৃণমূলের প্রতি মানুষের বিশ্বাস চলে গিয়েছে! শুভেন্দু অধিকারীকে নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যে জল্পনা
তৃণমূলের প্রতি মানুষের বিশ্বাস চলে গিয়েছে! শুভেন্দু অধিকারীকে নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যে জল্পনা
এদিন সকালের বিমানে দিল্লি গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। সেখানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দেন। বৈঠকের পর তিনি রাজ্যে বিজেপি কর্মী খুন নিয়ে সর হন। পাশাপাশি তিনি দাবি করেন, তৃণমূলের প্রতি মানুষের বিশ্বাস চলে গিয়েছে।

দিল্লি পুলিশের কাজের প্রশংসা
দিলীপ ঘোষের কাছে প্রশ্ন করা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে কি বাংলা নিয়ে কোনও আলোচনা হল। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, বিশেষ কোনও রাজ্য নিয়ে আলোচনা হয়নি। কিন্তু কোনও কোনও উদাহরণ বিশেষ বিশেষ রাজ্য থেকে এসেছে। দিল্লি পুলিশ কীভাবে নারী ও শিশুদের নিয়ে সেবিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে ছিলেন বর্তমানে বিজেপি সাংসদ হলেও, প্রাক্তন পুলিশ কর্তারা। কী করা উচিত তার পরামর্শ দেওয়া হয়েছে। এরসঙ্গে তিনি বাংলার কথাও উল্লেখ করেন।

গরু পাচারে বিএসএফ কর্তা গ্রেফতার
এদিন তাঁকে প্রশ্ন করা হয়েছিল গরু পাচারে বিএসএফ কর্তা গ্রেফতার হওয়া প্রসঙ্গে। তিনি বলেন, এজেন্সি বড় কথা নয়, গরু পাচারে যে কোটি কোটি টাকা উঠছে এবং তা রাজনীতিতে লাগানো হচ্ছে তা নিয়ে বিজেপি সরব হয়েছে। এর সঙ্গে কয়লা, বালি খাদান থেকে যে টাকা উঠছে তা সবাই জানে। তিনি বলেন, কেন্দ্রীয় এজেন্সিগুলি সক্রিয় হওয়ায় মাথাগুলো ধরা পড়েছে। ধীরে ধীরে অনেকদূর পর্যন্ত হাত যাবে। তিনি বলেন, হয়তো একমাসের মধ্যে অনেক ঘটনা সামনে আসবে।

রাজ্য পুলিশ খুন চাপা দিচ্ছে
দুর্গাপুরে বিজেপি কর্মী হত্যা প্রসঙ্গে পুলিশি তদন্ত নিয়ে দিলীপ ঘোষ বলেন, চাপা দেওয়ার জন্য করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূলের বিজেপি কর্মী হত্যার অভিযোগ উঠলেও পরে দেখা গিয়েছে পরিবারের লোকেই হত্যার সঙ্গে যুক্ত। পরিবারের সদস্যকেই গ্রেফতার করেছে পুলিশ। তিনি বলেন, নদিয়ায় তৃণমূলের বিধায়ক হত্যায় বিজেপি সাংসদের নামে চার্জশিট দেওয়া হয়েছে। তিনি বলেন, পুলিশ তৃণমূলের ক্যাডারের মতো কাজ করছে। পুলিশের রাজনীতিকরণ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অক্সিজেন নিয়ে ঘুরছেন
দিলীপ ঘোষ বলেছিলেন, তিনি অক্সিজেন নিয়ে ঘুরছেন। তৃণমূলে যাঁদের দমবন্ধ হয়ে যাচ্ছে, তাঁদের তিনি বিজেপিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয় সেই অক্সিজেন কি শুভেন্দু অধিকারীর জন্য রাখা আছে। এব্যাপারে তিনি বলেন, যাঁরা পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য বিজেপির সঙ্গে হাত মেলাতে চায়, সবাইকে তিনি আহ্বান করেছেন। দিলীপ ঘোষ বলেছেন, তিনি অক্সিজেন সিলিন্ডার নিয়ে বসে আছেন। যাঁর কষ্ট হচ্ছে আসুন।

তৃণমূলের প্রতি মানুষের বিশ্বাস চলে গিয়েছে
তিনি বলেন, গত ১০ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে কিছুই দেননি। শুধু ভাষণ দিয়ে লোককে বোকা বানানোর চেষ্টা করেছেন। এখনও তিনি বিভিন্ন প্রোজেক্টের মাধ্যমে লোককে খুশি করার চেষ্টা করছেন। কিন্তু তাঁর (মমতা) দলের লোকেই তাঁর ওপরে বিশ্বাস রাখতে পারছে না। সেই কারণে বিধায়ক থেকে অন্য নেতা, প্রতিদিনই দলের বিরুদ্ধে বলছেন। এদিন দিলীপ ঘোষ বলেন, তৃণমূল দলটাই থাকবে না। তৃণমূলের প্রতি মানুষের বিশ্বাস চলে গিয়েছে।

প্রশান্ত কিশোরের থেকে আলাদা দলের নেতারা
বিজেপি বলেছিল প্রশান্ত কিশোর বাইরের রাজ্য থেকে এসেছেন। কিন্তু রাজ্য বিজেপির জন্য বাইরের রাজ্য থেকে নেতারা আসছেন, এব্যাপারে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, তাঁরা সর্বভারতীয় দলের প্রতিনিধি। পাল্টা দিলীপ ঘোষ বলেন. তৃণমূল পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করতে চাইছে। বাংলাদেশ থেকে লোক এনে প্রচার করে। যাঁরা পশ্চিমবঙ্গকে দেশ থেকে আলাদা মনে করেন, তারাই এই ধরনের প্রচার করেন।












Click it and Unblock the Notifications