হাসপাতালে ডেডবডির স্তুপ, পেয়েছেন চিঠি! লকডাউনেও ক্লাবগুলিকে টাকা, চাঞ্চল্যকর অভিযোগ দিলীপের

চাবাগান ও চটকল এখনও চালু না করতে পারা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ সস্তা রাজনীতির কারণ মানুষের মধ্যে হতাশা বাড়ছে।

চাবাগান ও চটকল এখনও চালু না করতে পারা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ সস্তা রাজনীতির কারণ মানুষের মধ্যে হতাশা বাড়ছে।

কোয়ারেন্টাইনে থাকার পর ফের কোয়ারেন্টাইনের নোটিস

কোয়ারেন্টাইনে থাকার পর ফের কোয়ারেন্টাইনের নোটিস

দিলীপ ঘোষের অভিযোগ দিল্লি থেকে ফেরার পর তাঁর দলের সাংসদরা কোয়ারেন্টাইনে থেকে মানুষের পাশে দাড়ানোর জন্য বেরিয়েছেন। কিন্তু তৃণমূলের অনুগত অফিসাররা তাদের ফের কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিচ্ছেন। এপ্রসঙ্গে উত্তরবঙ্গের একাধিক সাংসদের নাম তিনি উল্লেখ করেন।

হাসপাতালে ডেডবডির স্তুপ

হাসপাতালে ডেডবডির স্তুপ

অভিযোগ করে দিলীপ ঘোষ বলেন, হাসপাতালে ডেডবডির স্তুপ জমছে। ১৫ টা ডেডবডি হাসপাতালে জমে গিয়েছে, এমন চিঠিও তাঁর কাছে আছে বলেও দাবি করেছেন দিলীপ ঘোষ।

২৬ এপ্রিল নীবর প্রতিবাদ

২৬ এপ্রিল নীবর প্রতিবাদ

দিলীপ ঘোষ জানিয়েছেন ২৬ এপ্রিল নীরব প্রতিবাদ করবেন রাজ্যের বিজেপি নেতা কর্মীরা। লকডাউন মান্য করে, রাস্তায় না বেরিয়ে এঅই প্রতিবাদ হবে বাড়িতেই। পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত দিল্লির নেতারা, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন এবং শিবপ্রকাশও এই নীবর প্রতিবাদে সামিল হবেন বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। এই প্রতিবাদ লকরা হচ্ছে কারণ বেছে বেছে বিজেপি নেতাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে পাশাপাশি নেতামন্ত্রীদের এলাকায় যাওয়া আটকানো হচ্ছে।

 লকডাউনেও ক্লাবগুলিকে টাকা দেওয়ার অভিযোগ

লকডাউনেও ক্লাবগুলিকে টাকা দেওয়ার অভিযোগ

দিলীপ ঘোষের অভিযোগ, লকডাউনেও বেশ কিছু ক্লাবকে টাকা দেওয়া হচ্ছে। এবার খানাকুল ও আরামবাগের বহু ক্লাবকে টাকা দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+