২০২৪-এ তৃণমূলের কী হাল হবে! '১৯ আর '২১-এর তুলনা টেনে বর্ণনা করলেন দিলীপ ঘোষ
২০২১-এ টিকে গেলেও ২০২৪-এ তৃণমূলের কী হাল হবে! বর্ণনা করলেন দিলীপ ঘোষ
একদিন আগেই তিনি টানা দ্বিতীয়বার রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন বিজেপির। শুক্রবার তিনি হাওড়ায় নাগরিক আইনের সমর্থনে জনসভায় দাঁড়িয়ে ২০২৪-এ তৃণমূল কংগ্রেসের কী হাল হবে বর্ণনা করলেন। তিনি জানিয়ে দিলেন, ২০১৯-এ বিজেপি দেখিয়ে দিয়েছে, তারা কী জিনিস। ২০২১-এ তৃণমূল টিকে গেলেও ২০২৪-এ অস্তিত্ব হারাবে।

২০১৯ দেখিয়েছে বিজেপি কী জিনিস!
দিলীপ বলেন, ২০১৯-এ ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান তুলেছিলেন- ২০১৯ বিজেপি ফিনিশ। আমি বলেছিলেন ২০১৯, দেখে নেবেন বিজেপি কী জিনিস। এখন সবাই দেখতে পাচ্ছেন বিজেপি কী জিনিস। বিজেপি বাংলায় চ্যালে্ঞ্জার হয়ে উঠেছে এই ক'দিনেই।

২০১৯-এ হাফ, ২০২১-এ সাফ
দিলীপের কথায়, আমি বলেছিলেন ২০১৯-এ হাফ, ২০২১-এ সাফ। ২০২১ আসুক, দেখতে পাবেন তৃণমূল কংগ্রেস কীভাবে সাফ হয়ে যাবে বাংলা থেকে। তৃণমূলের অস্তিত্ব আদৌ থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠে পড়বে। যদি অস্তিত্ব কেনওরকমে টিকেও যায়, তারপর দেখবেন কী হয়!

২০২৪-এ ২টো আসন পাবে কি না সন্দেহ
দিলীপ ঘোষ বলেন, ২০২১-এ তৃণমূল টিকে গেলেও ২০২৪-এ তৃণমূলে শে, হয়ে যাবে। ২০১৯-এ তৃণমূল স্লোগান তুলেছিল ৪২-এ ৪২। বাস্তবে পেয়েছিল মাত্র ২২। ২০২৪-এ ২টো আসন পাবে কি না সন্দেহ। সংসেদ প্রতিনিধি পাঠাতে পারবে না তৃণমূল কংগ্রেস। ৪২-এ ৪২ তো হলই না, এখন ৪২-এ ২ রক্ষা করা যায় কি না ভাবুক তৃণমূল।

দিল্লি যাওয়ার লোক থাকবে না, তা কনফার্ম
দিলীপ ঘোষ বলেন, রাজ্যে যাঁরা অশান্তি পাকাচ্ছে তাঁদের অনেকে তৃণমূলের সদস্য। তাঁরাই অশান্তির মূলে। তবে ভয়ের কিছু নেই। তৃণমূল পার্টিটা আর থাকবে না। ২০২১-এই ওঁদের পার্টিতে ঝাড়লণ্ঠন ঝুলে যাবে। আর যদিও বা টিএমসি পার্টি কোনওরকমে টিকে যায়, ২০২৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে দিল্লি যাওয়ার লোক থাকবে না, তা কনফার্ম।












Click it and Unblock the Notifications