দিলীপ কি রাজ্য সভাপতির পদ ছাড়ছেন! বিজেপির তিনদিনের সাংগঠনিক বৈঠকের শুরুতেই জল্পনা

বিজেপির তিনদিনের সাংগঠনিক বৈঠক শুরু হয়েছে। সেইসঙ্গে গুঞ্জনও ছড়িয়েছে বঙ্গ বিজেপির নেতৃত্বে রদবদল নিয়েও। বিশেষ করে বিজেপির রাজ্য সভাপতির পদ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

বিজেপির তিনদিনের সাংগঠনিক বৈঠক শুরু হয়েছে। সেইসঙ্গে গুঞ্জনও ছড়িয়েছে বঙ্গ বিজেপির নেতৃত্বে রদবদল নিয়েও। বিশেষ করে বিজেপির রাজ্য সভাপতির পদ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। রাজ্য সভাপতির পদ থকে দিলীপ ঘোষ সরছেন, নাকি তিনিই থাকছেন নেতৃত্ব, তা নিয়েও চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপির তিনদিনের সাংগঠনিক বৈঠকের দিকেই এখন সবরা নজর।

জল্পনার পারদ চড়েছে দিলীপ ঘোষকে নিয়ে

জল্পনার পারদ চড়েছে দিলীপ ঘোষকে নিয়ে

বিজেপির এই বৈঠকে মূলত দলের বিভিন্ন সংগঠনের নেতৃত্বের সঙ্গে বৈঠক হবে। সাংগঠনিক রদবদলের সম্ভাবনা তো আছেই। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি রয়েছেন টানা দ্বিতীয় মেয়াদ। তাঁর সঙ্গে দিল্লির শীর্ষ নেতৃত্বের ফোনালাপও চলছে। তাতেই জল্পনার পারদ চড়েছে তাঁর পদ নিয়ে। বিজেপিকে কি তাঁকে রেখেই পরিকল্পনা কষতে চলেছে নাকি অন্য কাউকে তাঁরা ভাবছেন রাজ্য সভাপতির পদে?

দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর

দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর

দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে এসছিলেন ২০১৫ সালে। তারপর থেকে বিজেপি রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক হতে শুরু করে। ২০১৮ থেকে বিজেপির বিস্তারের প্রভাব পড়তে শুরু করে নির্বাচনী ফলে। ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে বিজেপি বাংলার প্রান্তিক জেলাগুলিতে ভালো ফল করে। তারপর ২০১৯-এর লোকসভায় ১৮ জন সাংসদ নির্বাচিত হন বিজেপির টিকিটে।

বাংলায় সাংগঠনিক রদবদলের পরিকল্পনা বিজেপির

বাংলায় সাংগঠনিক রদবদলের পরিকল্পনা বিজেপির

২০১৯-এ ১৮ সাংসদ প্রাপ্তি আর ২০২১-এ ৩ থেকে বেড়ে ৭৭ বিধায়ক নিয়ে বিরোধী দল হয়ে ওঠা বিজেপির সাফল্য বলেই মনে করছে শীর্ষ নেতৃত্ব। আর দিলীপ ঘোষের নেতৃত্বে বাংলায় বিজেপির এই উত্থান হয়েছে বলে নেতৃত্বের বিশ্বাস। সেই স্বীকৃতিস্বরূপ দিলীপ ঘোষকেই বাংলার নেতৃত্বে রেখেই রদবদলের পরিকল্পনা হবে নাকি বিকল্প কোনও মুখকে সামনে আনা হবে, তার ফল জানা যেতে পারে তিনদিনের বৈঠক শেষে।

আদি নেতাদের প্রতি আস্থা রাখতে পারে বিজেপি

আদি নেতাদের প্রতি আস্থা রাখতে পারে বিজেপি

বিজেপির কেন্দ্রীয় নেতা শিব প্রকাশ থাকছেন এই বৈঠকে। এই বৈঠকে রাজ্য বিজেপির সমস্ত সংগঠন নিয়েই কথা হবে। বিভিন্ন শাখা সংগঠনে রদবদল আসন্ন। বেসুরো ও নব্য নেতাদের সরিয়ে আদি নেতাদের প্রতি আস্থা রাখতে পারে বিজেপি। বিজেপির রাজ্য কমিটি নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে।

দিলীপ ঘোষের রাজ্য সভাপতির মেয়াদ শেষ হচ্ছে

দিলীপ ঘোষের রাজ্য সভাপতির মেয়াদ শেষ হচ্ছে

২০২১-এই দিলীপ ঘোষের রাজ্য সভাপতির মেয়াদ শেষ হচ্ছে। তিনি ইতিমধ্যে টানা দুবার রাজ্য সভাপতির মেয়াদ শেষ করতে চলেছেন। বিজেপির রীতি অনুযায়ী দুবার রাজ্য সভাপতির পদে বসতে পারেন এক ব্যক্তি। সেই রীতি অনুযায়ী দিলীপ ঘোষের আর রাজ্য সভাপতি থাকার কথা নয়। উল্লেখ্য, ২০১৫ সালে থেকে ২০১৮ সাল পর্যন্ত একটা মেয়াদ তিনি ছিলেন রাজ্য সভাপতি। তারপর তাঁর মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়েছিল। ২০১৯-এ এসে তাঁকেই দ্বিতীয় মেয়াদে রাজ্য সভাপতি ঘোষণা করা হয়ে। ফলে ২০১৮ থেকে ২০২১ আর একটা মেয়াদও তাঁর শেষ হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+