২০২১-এর বিধানসভা নির্বাচন কি তবে রাষ্ট্রপতি শাসনে! মুকুল-দিলীপের পদক্ষেপে জল্পনা

২০২১-এর বিধানসভা নির্বাচন কি তবে রাষ্ট্রপতি শাসনে! মুকুল-দিলীপের পদক্ষেপে জল্পনা

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অনেকদিন আগে সুর তুলে দিয়েছিল বাংলায় ভোট হবে রাষ্ট্রপতি শাসনে। রাজ্য বিজেপি সেই তত্ত্ব বিশ্বাস করত না। তাঁদের বিশ্বাস ছিল, রাষ্ট্রপতি শাসনে ভোট করা মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে শহিদের মর্যাদা দেওয়া। তবে এখন কেন্দ্রীয় নেতৃত্বের প্রস্তাবেই সায় দিয়ে রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত দিল বিজেপি।

ভোটগ্রহণের উপযুক্ত নয় মমতার বাংলা!

ভোটগ্রহণের উপযুক্ত নয় মমতার বাংলা!

সম্প্রতি দিলীপ ঘোষ স্বরাষ্ট্রমন্ত্রী ও নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন- রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে রেখে কোনওভাবেই ভোট করা যাবে না। রাজ্যের পরিস্থিতি আদৌ ভোটগ্রহণের উপযুক্ত নেই। রাজ্য জঙ্গি ক্রিয়াকলাপের আঁতুড়ঘর হয়ে গিয়েছে। বিরোধীরা প্রতিনিয়ত সন্ত্রাসের শিকার হচ্ছে। এই অবস্থা ভোটগ্রহণের উপযুক্ত নয়।

রাজ্যপালের পর দিলীপের চিঠিতে জল্পনা

রাজ্যপালের পর দিলীপের চিঠিতে জল্পনা

সম্প্রতি রাজ্যপাল জগদীপ ধনখড় বলেছিলেন ২০২১-এর বিধানসভা ভোটে যাতে সমস্ত মানুষ ভোট দিতে পারেন, তার উপযুক্ত ব্যবস্থা করতে হবে। তিনি সেই ব্যবস্থা করবেন। এরপর দিলীপ ঘোষের চিঠি স্বরাষ্ট্রমন্ত্রক ও নির্বাচন কমিশনে। এই দুই ঘটনা একযোগে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত করতে বলে রাজনৈতিক মহলের অভিমত।

মূল আলোচ্য বিষয় বাংলার বিধানসভা ভোট

মূল আলোচ্য বিষয় বাংলার বিধানসভা ভোট

মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িয়ে রাজ্য বিজেপির বৈঠক হয়। রাজ্যের তিন বিজেপি নেতা দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা ছাড়াও পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন এবং শিবপ্রকাশ ছিলেন বৈঠকে। সেখানে মূল আলোচ্য বিষয় ছিল বাংলার বিধানসভা ভোট।

পক্ষান্তরে বিজেপির লাভ রাষ্ট্রপতি শাসনে

পক্ষান্তরে বিজেপির লাভ রাষ্ট্রপতি শাসনে

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে সেখানে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করেন। তাঁদের যুক্তি, রাষ্ট্রপতি শাসন থাকলে তৃণমূল ছেড়ে নির্ভয়ে বিজেপিতে আসতে পারবেন নেতানেত্রীরা। তাঁদেরকে কেস দিতে পারবে না পুলিশ। আর পুলিশ-প্রশাসন তৃণমূলকে সাহায্যও করতে পারবে না। পক্ষান্তরে বিজেপি সাহায্য পাবে।

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিজেপি আন্দোলনে

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিজেপি আন্দোলনে

বিজেপির রাজ্য নেতৃত্বও এই প্রস্তাব মেনে নিয়েছে। সিদ্ধান্ত হয়েছে, এই লক্ষ্য নিয়ে বিজেপি এগোবে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজেপি আন্দোলনে মুখর হবে। এটাই এখন বিজেপির কাছে প্রধান ইস্যু হচ্ছে। রাজ্যের আইনশৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে এটা প্রমাণ করেই বিজেপি ফায়দা তুলতে চাইছে আসন্ন ভোটে। কেননা বিজেপি মনে করছে, বর্তমান পরিস্থিতিতে ভোট হলে তারা জয় পাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+