'বাড়ি থেকে টেনে নিয়ে এসে রাস্তায় মারব,' ফের হুঁশিয়ারি দিলীপের! চুরি পরে বসে নেই, পাল্টা দিল তৃণমূলও

Dilip Ghosh-Trinamool Congress: বিতর্কিত মন্তব্য করেও নিজের অবস্থানেই অনড় দিলীপ ঘোষ। শুধু তাই নয়, এবার বাড়ি ঢুকে মারার হুশিয়ারি দিলেন তিনি। বিতর্কের পর আজ শনিবার সকালে চা চক্রে একেবারে খোসমেজাজেই দেখা যায় বিজেপি নেতাকে। সেখানে শুক্রবারের ঘটনা নিয়ে কোনও দুঃখপ্রকাশ করবেন কিনা তা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। আর তা উত্তর দিতে গিয়ে ফের হুঁশিয়ারি শোনা গেল।

দিলীপ ঘোষের স্পষ্ট বক্তব্য, রাজনীতির নামে কেউ তাঁর সঙ্গে 'খারাপ আচরণ' করলে তাঁর বাড়ি ঢুকে মারবেন কিংবা বাড়ি থেকে চৌরাস্তায় টেনে নিয়ে গিয়ে মারবেন। আর এহেন মন্তব্য ঘিরেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে (Dilip Ghosh-Trinamool Congress) ।

Dilip Ghosh-Trinamool Congress

খড়্গপুরে দিলীপ ঘোষের বাড়ির সামনে মিছিল করে পৌঁছে যান তৃণমূল নেতারা। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না প্রাক্তন সাংসদ। বন্ধ ছিল গেট। ফলে বাড়ির বাইরেই বিক্ষোভ দেখাতে দেখা যায় তৃণমূল নেতা-কর্মীদের। এর পাল্টা বিজেপিও সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে।

শাসক-বিরোধী মিছিল পাল্টা মিছিল ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়। শুধু তাই নয়, বিজেপি এবং তৃণমূলকর্মীদের হাতাহাতি পর্যন্ত বেধে যায়। যা নিয়ে পাল্টা দিলীপ ঘোষকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা।

ঘটনার সূত্রপাত শুক্রবার

শুক্রবার খড়্গপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে একটি রাস্তা উদ্বোধন করতে যান দিলীপ ঘোষ। আর সেখানেই শাসকদলের বিক্ষোভের মধ্যে পড়তে হয় তাঁকে। বিশেষ করে মহিলারা ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। সেই সময় মেজাজ হারিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন প্রাক্তন সাংসদ। মহিলাদের বিক্ষোভে তিনি বলেন, "টাকা দিয়েছি। কারও বাপের টাকা নয়।" পাল্টা বাপ তোলা নিয়ে মহিলারা তীব্র প্রতিবাদ করেন।

Take a Poll

না থেমে পাল্টা দিলীপ ঘোষ বলেন, "চোদ্দোপুরুষ তুলব।" "বেশি ন্যাকামি করছে। টাকা দিয়েছি। ভিখারি পার্টি নই। চেঁচাবে না। গলা টিপে দেব।" আর এহেন মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। বিভিন্ন মহিল থেকে এহেন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়।

Dilip Ghosh-Trinamool Congress: খোস মেজাজে বিজেপি নেতা

কখনও সে ভাবে বিতর্ক তাঁকে অস্বস্তিতে ফেলেনি। বরং চালিয়ে ব্যাট করেছেন। আজ শনিবার সকাল থেকে সেই মেজাজেই দেখা যায় দিলীপ ঘোষকে। তাঁর কথায়, মেজাজ হারিয়ে তিনি কোনও কথা বলেনি। মেজাজ ঠিক রেখেই বলেছেন এবং যা বলেছেন, ঠিক বলেছেন। খরগপুর কারোর একার জায়গা না। বেয়াদবি করতে আসলে যে পার্টিরই হোক বাড়ি থেকে টেনে নিয়ে এসে রাস্তায় মারব, হুঁশিয়ারি দিলীপ ঘোষের।

পাল্টা দিয়েছেন তৃণমূল কাউন্সিলর তথা প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার। তাঁর দাবি, তৃণমূলও চুরি পরে বসে নেই। কিছু বলার আগে দিলীপ ঘোষের দুবার ভেবে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+