বিজেপির মিছিলে তৃণমূলের লোক ঢুকে হিংসা! দিলীপের ‘অদ্ভুত’ যুক্তি খন্ডন ফিরহাদের

বিজেপির মিছিলে ঢুকে তৃণমূলীরাই এই অশান্তি পাকিয়েছে বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ জানান, আমাদের মিছিলে ঢুকে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরাই এই কাণ্ড ঘটিয়েছেন।

বিজেপির মিছিলে ঢুকে তৃণমূলীরাই এই অশান্তি পাকিয়েছে বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর ও গঙ্গারামপুরে বিজেপির অভিনন্দন যাত্রায় অশান্তির ঘটনা তৃণমূলকে কাঠগড়ায় তুলে দিলীপ ঘোষ জানান, পুলিশ পিটিয়েছে তৃণমূল। আমাদের মিছিলে ঢুকে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরাই এই কাণ্ড ঘটিয়েছেন।

বিজেপির মিছিলে তৃণমূলের লোক ঢুকে হিংসা! দাবি দিলীপের

দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের গুন্ডারা মিছিলের মধ্যে ঢুকে তাণ্ডব চালায়। পুলিশের উপর হামলা চালায়। ইটবৃষ্টি করে। ভাঙচুর করে পুলিশের গাড়ি। বিজেপি রাজ্য সভাপতির এই দাবি প্রসঙ্গে পাল্টা দিয়েছেন তৃণমূলের ফিরহাদ হাকিম। এই ঘটনায় বিজেপি ঘাড়ে দায় চাপিয়ে ফিরহাদ হকিম বলেন, শান্ত বাংলাকে অশান্ত করতেই বিজেপি পথে নেমেছে, এখন তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে।

এদিন বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধে অগ্নিগর্ভ হয়ে ওঠে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর। বিজেপির অভিনন্দন যাত্রাকে ঘিরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে অভিনন্দন যাত্রা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে গেলে বাধা দেয় পুলিশ।

তখনই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ইটের ঘায়ে জখম হয়েছেন গঙ্গারামপুর থানার এসআই বিধু ভট্টাচার্য-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। পুলিশ গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। শূন্যে গুলি ছোড়া হয় বলেও অভিযোগ ওঠে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+