২০২১ এর লক্ষ্যে নয়া রণকৌশল বিজেপি রাজ্য সভাপতির, কাদের তিনি চাইছেন না দলে জানালেন দিলীপ
লোকসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই রাজ্য জুড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে।
লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকেই রাজ্য জুড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে। প্রায় সব জেলা থেকেই বিজেপিতে শামিল হতে পা বাড়াচ্ছেন শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেস, সিপিএম সহ বিভিন্ন দলের নেতা-কর্মীরা। নেতাদের নিয়ে হইচই আলোচনা হলেও নিঃশব্দে হাজারে হাজারে মানুষ প্রতিদিন বিজেপিতে যোগ দিচ্ছেন। আর তা নিয়েই বহরে বাড়ছে বিজেপি।

সদস্য বাড়ছে
বিজেপি সম্প্রতি দেশ জুড়ে সদস্য সংখ্যা বাড়ানোর অভিযানে নেমেছে। বাংলাতেও বিজেপির সদস্য সংখ্যা বাড়ানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন দিলীপ ঘোষ, মুকুল রায়, দেবশ্রী চৌধুরী, রাহুল সিনহারা।

নেতা নয় চাই কর্মী
বিজেপিতে কেমন লোক চাই? এই নিয়ে দ্বন্দ্ব রয়েছে। যেমন মণিপুর ইসলামকে তৃণমূল থেকে দলে নিয়ে দলের কর্মীদের রোষের মুখে পড়তে হয়েছে মুকুল রায়দের। এছাড়া তৃণমূল থেকে অনেক নেতাকেই বিজেপি কর্মীরা মেনে নিতে পারছেন না। সেকথা মাথায় রেখেই দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়েছেন, দলে আর নেতা চাই না। অনেক যোগ্য নেতা রয়েছেন। দলে অন্য দলের কর্মীরা স্বাগত। তাঁদের নিয়েই দল বড় হবে।

বিজেপির সঙ্গেই অনুগতরা
তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েও ব্যারাকপুর লোকসভা এলাকায় কয়েকটি জায়গায় অনেকে বিজেপিতে এসেও ফের তৃণমূলে ফিরেছেন। এই বিষয়টিকে তাঁরা খুব একটা আমল দিতে চান না। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, যাঁরা এসেছেন তাঁরা দলের সঙ্গেই রয়েছেন। ভোট হলেই দেখা যাবে কে কোথায় রয়েছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার












Click it and Unblock the Notifications