Dilip Ghosh: 'বাংলাদেশীর ভোট না পেলে তৃণমূল জিতবে না', লোকসভা ভোটের আগে বিস্ফোরক দিলীপ ঘোষ

"বাংলাদেশীর ভোট না পেলে তৃণমূল জিতবে না। বাংলাদেশের ওপর ভর করে তৃণমূল বেঁচে আছে।" শনিবার দুর্গাপুরে এসে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বোনগার তৃণমূলের জনসভায় তৃণমূলের এক নেত্রীর মন্তব্য ঘিরেই দিলীপ ঘোষ এদিন এই মন্তব্য করেন।

বাংলাদেশীদের ভোটার কার্ড না হওয়ার প্রসঙ্গে তৃণমূল নেত্রী মন্তব্য করেছিলেন প্রকাশ্য জনসভায়। এদিন দুর্গাপুরের মায়াবাজার এলাকায় বিজেপি'র একটি কার্যালয়ে বিজয়ী সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে এদিন বিকেলে ভারতীয় জনতা পার্টির অন্যতম জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ যোগদান করেন।

Dilip Ghosh

একটি জনসভাও করা হয়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন," বাংলাদেশীদের ভোট না পেলে তৃণমূল জিতবে না। খালি ভোটার নয়, নায়ক - নায়িকা নিয়ে আসা হয় ওখান থেকে ভোটের প্রচার করতে।'

তিনি দাবি করেছেন,'ওখান থেকে টাকা আসছে সোনা আসছে অনেককিছু চলছে। তার মধ্যেও ভাগ আছে। সেই জন্য বাংলাদেশের ওপর ভর করে তৃণমূল জিতে আছে। আমরা বারবার বলছি। পশ্চিমবঙ্গকে বানানোর চক্রান্ত চলছে। এটা তারই প্রমাণ তাঁর নেতানেত্রীরা বলে দিচ্ছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+