নাগরিকত্ব নিয়ে দিলীপ ঘোষের ফের নয়া তোপ
নাগরিকত্ব নিয়ে দিলীপ ঘোষের ফের নয়া তোপ
এদিন সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণ সেরে নিউটাউনের জ্যোতিনগরে চা চক্রে আসেন দিলীপ ঘোষ। তিনি বলেন ,কত দিন অত্যাচার সহ্য করবো। কি পাপ করেছি আমরা। আজ তাদের নাগরিকত্ব দিচ্ছি তাই এদের বুক ফেটে যাচ্ছে। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ভারতীয় জনতা পার্টি বলেছে আইন পাশ করিয়েছে সারাদেশে লাগবে। পশ্চিমবাংলায় ও লাগবে কোন বাপের ব্যাটার হিম্মত নেই যে আটকায়।

দীলিপ ঘোষ আরও বলেন, কেন্দ্রীয় সরকার জায়গায় জায়গায় বুথ লাগাবে আপনাদের গিয়ে ফরম ফিলাপ করতে হবে। দু তিন মাস চার মাস সময় নেবে সবাইকে ফরম ফিলাপ করতে হবে। তার জন্য কিছু লাগবে না আপনি ফর্মে লিখে দেবেন আপনার নাম বাবার নাম বাংলাদেশে কোথায় বাড়ি ছিল আর কবে এদেশে এসেছেন।
বিজেপি রাজ্য সভাপতির দাবি, যে দিনটা বসিয়ে দেবেন সেই দিন থেকে আপনি নাগরিক। অনেক লোককে ইচ্ছা করে কেস দিয়ে আটকে রেখেছে। বাংলাদেশ থেকে ঢুকে পড়েছে কেস, সব কেস ডিসমিস হয়ে যাবে। কোনও কেস থাকবে না। যারা আজকে কষ্ট পাচ্ছেন আমাদের বাঙ্গালীদের আনন্দের দিনে তারা চিনে রাখুন আসছে সময় ,এদের জবাব দিতে হবে ২১ সালে ভোট আসছে সেই ভোটের হিসাব দিন যারা হিন্দু বাঙালির বিরোধিতা করেছেন।












Click it and Unblock the Notifications