প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে রাজনীতিতে এক যুগের অবসান, বললেন দিলীপ,মুকুল! শোক সূর্য, প্রদীপের
প্রয়াত ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলার রাজনীতি মহলে। শুধু কংগ্রেস নেতারাই নন, শোক প্রকাশ করেছেন বিজেপি এবং সিপিএম নেতারাও। সবাই একটাই কথা বলছেন, রাজনৈতি
প্রয়াত ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলার রাজনীতি মহলে। শুধু কংগ্রেস নেতারাই নন, শোক প্রকাশ করেছেন বিজেপি এবং সিপিএম নেতারাও। সবাই একটাই কথা বলছেন, রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে, কোনও সময় রাজনৈতিক বিরোধী নেতাদের কটূকথা বলতেন না প্রণব মুখোপাধ্যায়।

দিলীপ ঘোষ স্মৃতিচারণ
প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, একটি যুগের অবসান হল। ভারতীয় রাজনীতিতে শূন্যস্থান তৈরি হল। প্রণব মুখোপাধ্যায় ছিলেন বটবৃক্ষের মতো। তাঁর কাছে যাওয়া সবাইকেই তিনি পরামর্শ দিতেন। স্নেহ করতেন সবাইকে। তাঁরও সৌভাগ্য হয়েছিল প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করার, জানিয়েছেন দিলীপ ঘোষ।

মুকুল রায়ের শোকবার্তা
নিজের শোকবার্তায় মুকুল রায় বলেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করছেন। এই মৃত্যু ভারতের রাজনীতিতে একটা যুগের সমাপ্তি। তাঁর পরিবার ও প্রিয়জনের প্রতি গভীর সমবেদন প্রকাশ করেছেন মুকুল রায়।

প্রদীপ ভট্টাচার্যের শোকবার্তা
শোকবার্তায় কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেছেন, প্রণব মুখোপাধ্যায় ভারতের রাজনীতিতে উজ্জ্বল নাম। নক্ষত্র পতনে তিনি মর্মাহত। নিজের দুঃখের কথাও জানিয়েছেন তিনি।

শোকাহত সূর্যকান্ত মিশ্র
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকাহত সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। শোকবার্তায় তিনি বলেছেন, প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা এবং অভিজিৎ ও শর্মিষ্ঠাকে সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, মন্ত্রিসভায় সমস্ত গুরুত্বপূর্ণ দফতর থেকে রাষ্ট্রপতি ভবনে, আজীবন এ রাজ্যের মানুষের সঙ্গে সহজ কথা বলার মতো একজনই ছিলেন। গ্রামীণ ব্যাঙ্ক তাঁর বড় অবদান, টুইট করেছেন সূর্যকান্ত মিশ্র।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications