প্রয়াত ধূপগুড়ির বিজেপি বিধায়ক, টুইইটে শোক প্রকাশ শুভেন্দু অধিকারীর
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভর্তি ছিলেন পিজি হাসপাতালে। মঙ্গলবার সকালে সেখানেই মারা যান ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। সকালেই টুইটে প্রয়াত নেতার স্মরণে শোক প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তাঁর ফুসফুসে সমস্যা ছিল। তাই নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। রবিবার পিজি হাসপাতালেই অস্ত্রোপচার হয়েছিল তাঁর। তারপর আর বাঁচানো যায়নি। মঙ্গলবার ভোরেই মারা যান বিধায়ক বিষ্ণুপদ রায়। ধূপগুড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন তিনি। সোমবার থেকে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন শুরু হয়েছে। সেখানে যোগ দিতে আসার কথা ছিল তাঁর।

কিন্তু রবিবার দুপুর ১টা থেকেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। মনোজ টিগ্গা সহ একাধিক বিজেপি বিধায়ক সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে পিজি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান বিধায়কের ফুসফুসে সমস্যা রয়েছে। তাঁর পর তাঁর ছেলে প্রদীপ্ত রায়কেও খবর দেওয়া হয়। তিনিও জানান তাঁর বাবার ফুসফুসে সমস্যা রয়েছে। ফুসফুস এবং পাঁজরের মাঝে বাতাস জমে রয়েছে বলেই তিনি শ্বাস নিতে পারছেন না। চিকিৎসকরা তাই জানিয়েছিলেন বিধায়কের পরিবারকে।
জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী বিষ্ণুপদ রায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর এই অকাল বিদায়ে বাংলার পরিষদীয় রাজনৈতিক ক্ষেত্রে এক শূন্যতার সৃষ্টি হল।
— Mamata Banerjee (@MamataOfficial) July 25, 2023
আমি শ্রী রায়ের আত্মীয়-পরিজন, বন্ধুবান্ধব ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাই।
রবিবারই অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। সোমবার তাঁর অবস্থা স্থিতিশীলই ছিল। কিন্তু মঙ্গলবার ভোর থেকেই তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। তারপরেই মঙ্গলবার সকালে তিনি মারা যান। বিজেপির পক্ষ থেকে শোকপ্রকাশ করা হয়েছে। ধূপগুড়িতেও শোকের ছায়া। এলাকার জনপ্রিয় নেতা ছিলেন তিনি।












Click it and Unblock the Notifications