ডিজিসিএ অভ্যন্তরীণ যাত্রী বিমান পরিষেবায় ভাড়া ক্যাপিংয়ের সীমা বাড়াল ২৪ নভেম্বর অবধি
বিমান চলাচলের নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ দেশীয় ফ্লাইটের ভাড়া ২৪ নভেম্বর পর্যন্ত অপরিবর্তিত রাখা হল। পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত পুরনো ক্যাপই বলবৎ থাকবে।
বিমান চলাচলের নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ দেশীয় ফ্লাইটের ভাড়া ২৪ নভেম্বর পর্যন্ত অপরিবর্তিত রাখা হল। পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত পুরনো ক্যাপই বলবৎ থাকবে। বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দেশীয় রুটের ভাড়া ২৪ আগস্ট জারি করা ক্যাপ অনুযায়ীই কার্যকর থাকবে।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষিতে বিমান চালনা মন্ত্রক মে মাসে অভ্যন্তরীণ বিমানের উপর একটি ক্যাপ প্রয়োগ করেছিল। ২১ মে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ সরকার নির্ধারিত ভাড়ার সীমা ধার্য করে। ৪০ মিনিটেরও কম সময়কালের অভ্যন্তরীণ বিমানগুলি জন্য সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়া ২ হাজার টাকা ও ৬ হাজার টাকা। ৪০ থেকে ৬০ মিনিটের জন্য সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়া ২,৫০০ টাকা ও ৭,৫০০ টাকা। ৬০ থেকে ৯০ মিনিটের জন্য সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়া ৩ হাজার ও ৯ হাজার টাকা। ৯০ থেকে ১২০ মিনিটের জন্য সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়া যথাক্রমে সাড়ে তিন হাজার ও ১০ হাজার টাকা। ১২০ থেকে ১৫০ মিনিটের জন্য সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়া যথাক্রমে সাড়ে চার হাজার এবং ১৩ হাজার টাকা। ১৫০ ও ১৮০ মিনিটের জন্য সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়া যতাক্রমে সাড়ে ৫ হাজার টাকা এবং ১৫ হাজার ৭০০ টাকা।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশব্যাপী লকডাউন আরোপিত হয়েছিল। তার কারণে সমস্ত অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমানগুলি স্থগিত করা হয়েছিল। কেন্দ্রীয় নাগরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি আশা ব্যক্ত করেন দেশীয় উড়ান ক্রিয়াকলাপগুলি দীপাবলির মধ্যেই স্বাভাবিক হয়ে উঠবে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications