ডেবিট কার্ড জালিয়াতির পর্দাফাঁস, বেলঘরিয়ায় গ্রেফতার ৪ বিদেশি
বেলঘরিয়া থানার নাকের ডগাতেই বসে চলতো ডেবিট ও ক্রেডিট কার্ডের নম্বর হাতিয়ে জালিয়াতি।
বেলঘরিয়া থানার নাকের ডগাতেই বসে চলতো ডেবিট ও ক্রেডিট কার্ডের নম্বর হাতিয়ে জালিয়াতি। মুম্বই পুলিশের কাছ থেকে খবর পেয়ে বিশাল ওই জালিয়াতি চক্রের পর্দাফাঁস করল পুলিশ। বেলঘরিয়ায় বিটি রোড সংলগ্ন এক আবাসনে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতো ২ তুর্কি ও ২ বাংলাদেশি যুবক। বেলঘরিয়া থানার নাকের ডগাতেই বসে চলতো ওই প্রতারণা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় আনুমানিক ৭০ লাখ টাকা, ডলার ও ল্যাপটপ।

পুলিশ সূত্রে খবর, ওই চার জনের মোবাইল লোকেশন ট্র্যাক করে তাদের সন্ধান পায় পুলিশ। ওই ৪ জনের সঙ্গে গ্রেফতার করা হয় আবাসনের নিরাপত্তারক্ষীকেও। জেরা করে জানা গিয়েছে এই মাসের ১৪ তারিখ থেকে ওই ফ্ল্যাটে তারা ভাড়া থাকত। সূত্রের খবর, আবাসনে কোনও সিসিটিভি না থাকায় তাদের সঙ্গে কারা যোগাযোগ করত সে বিষয়ে কিছু জানা যায়নি।
তবে সূত্রের খবর, জেরায় তারা জানিয়েছে, ধৃত দুই বাংলাদেশি যুবক বিভিন্ন শপিং মল, রেস্টুরেন্ট ঘুরে ডেবিট ও ক্রেডিট কার্ডের নম্বর জোগাড় করতো। তারপর সেই নম্বর দিতো তুরস্কের দুই যুবককে। তারা সেই নম্বর কপি করে একটি সফটওয়্যারের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিত। তারপর কয়েক মিনিটির মধ্যেই সেই টাকা ডলারে বদলে ফেলা হত। অসম, ত্রিপুরা-সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে তারা এই প্রতারণাচক্র চালাত বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications