Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bengal Anti-Rape Bill: ঐতিহাসিক ‘অপরাজিতা বিল ২০২৪’ পাশ, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

Bengal Anti-Rape Bill: ঐতিহাসিক 'অপরাজিতা বিল ২০২৪' পাশ হয়ে গেল বিধানসভায়। গত কয়েকদিন আগেই ধর্ষণ বিরোধী বিল আনার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী আজ মঙ্গলবার সেই বিল পেশ করা হয়। দীর্ঘ আলোচনা-বিতর্ক 'অপরাজিতা বিল ২০২৪' (Aparajita Women And Child Bill 2024) পাশ হয়ে গেল বঙ্গ বিধানসভায়।

বিলকে সমর্থন জানানোর কথা আগেই জানানো হয় বিজেপির তরফে। ফলে ধর্ষণ বিরোধী এই বিল পাশ করতে খুব একটা সমস্যা হয়নি। তবে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নয়া 'অপরাজিতা বিল ২০২৪' নিয়ে বেশ কিছু সংশোধনীর কথা বলেন (Bengal Anti-Rape Bill)।

Justice

কিন্তু তা মানা হয়নি। আর তা না হতে আইনমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে কিছুটা বাকবিতন্ডটায় জড়িয়ে পড়েন নন্দীগ্রামের বিধায়ক। শেষমেশ অধিবেশনের মধ্যেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে শুরু করে। যা নিয়ে একেবারে তীব্র হৈহট্টগল বেঁধে যায়।

তবে নয়া 'অপরাজিতা বিল ২০২৪' (Aparajita Women And Child Bill 2024) পাশ হয়ে যাওয়ার এবার সেটিকে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পাঠানো হবে। এবং পরে সেটি রাষ্ট্রপতির কাছেও পাঠানো হয়। সই মিললেই ধর্ষণ বিরোধী এই বিল আইন হিসাবে রাজ্যে কার্যকর হয়ে যাবে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, কেউ কেউ বলছে আমরা আইন করতে পারি না। এটা সর্বৈব মিথ্যা। রাজ্য চাইলে আইন আনতেই পারে।

সংবিধান সেই অধিকার দিয়েছে বলে মন্তব্য প্রশাসনিক প্রধান। এই প্রসঙ্গে বেশ কিছু রাজ্যের উদাহরণের কথা বলেন। বলেন, রাজ্যের প্রয়োজনে অন্ধ্র নতুন আইন এনেছে। মহারাষ্ট্রে আনছে। আমরা সেই সময় বাধা দিইনি। একই সঙ্গে নয়া আইনে কি সাযার কথা বলা হয়েছে তাও এদিন জানান মুখ্যমন্ত্রী।

Bengal Anti-Rape Bill: এক নজরে শাস্তি-

ধর্ষণে শাস্তি যাবজ্জীবন কারাদন্ড ও জরিমানা অথবা মৃত্যু। গণধর্ষণের ক্ষেত্রে জরিমানা ও আমৃত্যু কারাদন্ড ও মৃত্যু। ধর্ষণের অভিযোগের পাশাপাশি, ধর্ষণকারীর দ্বারা আঘাতের কারণে মৃত্যু হলে অভিযুক্তের মৃত্যুদন্ড ও জরিমানা। কোমায় চলে গেলে এখানেও মৃত্যুদন্ড ও জরিমানার কথা বলা হয়েছে।

সব মামলা জামিন অযোগ্য ধারায় হবে বলেও উল্লেখ রয়েছে নয়া 'অপরাজিতা ওমেন চাইল্ড' বিলে। অন্যদিকে অ্যাসিড আক্রান্তের ক্ষেত্রেও আমৃত্যু কারাদন্ড এবং মৃত্যু দণ্ডের কথা বলা হয়েছে। রাজ্যের নয়া এই বিলকে নাগরিক সমাজের একাংশ স্বাগত জানিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+