Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ডিউটিতে যাওয়ার পথে মৃত্যু! লরির ধাক্কায় প্রাণ গেল দুই পুলিশকর্মীর, আহত ৩

মধ্যরাতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। চন্দ্রকোনা রোড-এ ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন কিছু পালিশ কর্মী। যাওয়ার পথেই পুলিশের ভ্যানের সাথে উল্টো দিক থেকে আসা দ্রুতগতির একটি লরির সরাসরি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের কারণে প্রাণ হারান দুই পুলিশ কর্মী এবং গুরুতরভাবে আহত হন ৩ জন পুলিশ কর্মী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, মেদিনীপুর থেকে গড়বেতা থানা-য় যাচ্ছিলেন ওই পাঁচ পুলিশকর্মী। সাতবাঁকুড়া এলাকায় পৌঁছতেই ঘটে যায় বিপর্যয়। ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই এক পুলিশকর্মীর মৃত্যু হয়ে যায়। বাকি ৪ জন আহত পালিশ কর্মীকে তাড়াতাড়ি করে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও এক জন পুলিশ কর্মী প্রাণ হারান।

গুরুতর ভাবে জখম তিন পুলিশকর্মীকে প্রথমে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ার কারণে রাতেই তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল-এ স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনাটি ঘটার পর লরির চালক গাড়ি ফেলে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ লরিটি আটক করেছে এবং ইতিমধ্যেই পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+