মূক ও বধির মহিলাকে ভরদুপুরে ধর্ষণ দুর্গাপুরে, ধৃত এক

ধর্ষণ
দুর্গাপুর, ২৯ জুন: এক মূক-বধির মহিলাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করল এক যুবক। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বিধাননগর ৪০০ মোড় এলাকায়। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুরে ওই মহিলা রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন, তখন কাছেই একটি ঠেকে বসে মদ খাচ্ছিল ঝন্টু রুইদাস। ভরদুপুর হওয়ায় রাস্তা ফাঁকা ছিল। সেই সুযোগে তাঁকে মুখ চেপে ধরে তুলে নিয়ে যায় ঝন্টু রুইদাস। তার পর একটি ঝোপের আড়ালে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ওই মহিলা কাঁদতে কাঁদতে বিধাননগর ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে পুলিশ জানান, ঘটনাস্থলটি কাঁকসা থানার আওতায় পড়ছে। তাই অভিযোগ লিপিবদ্ধ করা যাবে না। শেষ পর্যন্ত কাঁকসা থানায় অভিযোগ রুজু হলে রাতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। সে ভ্যাম্বে কলোনির বাসিন্দা বলে খবর।

বিধাননগর রেসিডেন্সিয়াল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হৃদয় সাঁই বলেন, ৪০০ মোড় ও ভ্যাম্বে কলোনি থেকে এনটিএস থানার বিধাননগর পুলিশ ফাঁড়ির দূরত্ব ২০০ মিটার। আর কাঁকসা থানার দূরত্ব অন্তত ২০ কিলোমিটার। অথচ ভ্যাম্বে কলোনি-সহ আশপাশের এলাকা কাঁকসা থানায় পড়ে। দুই থানার সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে অবাধে ঘোরে দুষ্কৃতীরা। কিছুদিন আগেই এই ভ্যাম্বে কলোনিতে এক মহিলা ও তাঁর দুই নাবালিকা মেয়েকে গণর্ধষণ করে খুন করেছিল একদল দুষ্কৃতী। বিধাননগর ফাঁড়ির পুলিশ আসে না অন্য থানার এলাকা বলে। আর কাঁকসা থানা গা করে না দূরত্বের কারণে। এই অবস্থার অবসানে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন এলাকার মানুষ। কিন্তু কোনও লাভ হয়নি।

এলাকার মানুষ জানান, সন্ধে নামলেই এখানে শুরু হয় অসামাজিক কাজকর্ম। দুষ্কৃতীদের ভয়ে রাস্তায় বেরোতে ভয় পান স্থানীয় মহিলারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+