মেয়ে পালিয়েছে প্রেমিকের সঙ্গে, অভিমানী মা নিলেন চরম সিদ্ধান্ত
নিজের প্রেমিককে সঙ্গে নিয়ে মেয়ে পালিয়ে গিয়েছে। সেই ঘটনা সহ্য করতে না পেরে মা নিলে ফেললেন মর্মান্তিক সিদ্ধান্ত।
নিজের প্রেমিককে সঙ্গে নিয়ে মেয়ে পালিয়ে গিয়েছে। সেই ঘটনা সহ্য করতে না পেরে মা নিলে ফেললেন মর্মান্তিক সিদ্ধান্ত। শেষ করে ফেললেন নিজেকে। দুঃখে আত্মঘাতী হলেন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃতার নাম রূপা ধারা। তিনি ঠাকুরনগরের কাছের রাজাপুরের বাসিন্দা। তার মেয়ে না জানিয়েই প্রেমিক যুবকের সঙ্গে পালিয়ে যায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার। এই ঘটনা মেনে নিতে পারেননি রূপাদেবী।
বুধবার তিনি একা বাড়িতে ছিলেনষ সেইসময়ই আত্মঘাতী হন তিনি। ফ্যানের সঙ্গে ঝুলে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে।
মৃতার ছেলে বাড়ির বাইরে ছিল। মা-কে বারবার ফোনে করেও না পেয়ে সে প্রতিবেশী-আত্মীয়দের ফোন করে। পরে পুলিশে খবর দেওয়া হয়। দরজা ভেঙে দেখা যায় ভিতরে আত্মঘাতী অবস্থায় ঝুলছেন রূপাদেবী।
পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় অন্য কোনও সূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনাই মনে করছে পুলিশ।












Click it and Unblock the Notifications