পরিবারকে অন্ধকারে রেখেই কোভিড নেগেটিভ বাবার দেহ সৎকার, অভিযোগ মেয়ের
বাবার দেহ দাহ হয়ে গেল মেয়ে ও পরিবারের অজান্তে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক আধিকারিকের। মেয়ের দাবি, কোভিড নেগেটিভ রিপোর্ট থাকা সত্বেও তাদের গোপনে রেখে এই অমানবিক কাজ করেছে দুর্গাপুর নগর নিগম।
বাবার দেহ দাহ হয়ে গেল মেয়ে ও পরিবারের অজান্তে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক আধিকারিকের। মেয়ের দাবি, কোভিড নেগেটিভ রিপোর্ট থাকা সত্বেও তাদের গোপনে রেখে এই অমানবিক কাজ করেছে দুর্গাপুর নগর নিগম।

গত ২৯ এপ্রিল রাত সাড়ে ন'টা নাগাদ দুর্গাপুর থানা এলাকার মায়াবাজার এলাকার বাসিন্দা শম্ভু সিং(৫৬) মারা যান। করোনা উপসর্গ থাকায় ওই দিনই সকালে তার অ্যান্টিবডি পরীক্ষা হয়। মৃত্যুর পর স্থানীয় ডিটিপিএস ফাঁড়িতে জানানোর পর পুলিশ মৃতদেহের সংস্পর্শে আসতে নিষেধ করে ফিরে যায়।
পরদিন দুপুরে দুর্গাপুর নগর নিগমের অ্যাম্বুলেন্স এসে দেহ নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা মেইন হাসপাতালের মর্গে রেখে দেয়। মৃতের মেয়ে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিক অনু সিং জোর করে তাদের সঙ্গে আসেন। দেহ মর্গে রাখার পর মৃতের ডেথ সার্টিফিকেট সহ প্রয়োজনীয় নথিও জমা করেন ডিএসপি হাসপাতালে।
এরপর থেকেই করোনা রিপোর্ট নিয়ে তদ্বির শুরু করে পরিবার। মৃতের মেয়ে অনু সিংয়ের অভিযোগ, পুলিশও জানায় রিপোর্ট নেগেটিভ এসেছে। এরপর দেহ আনতে উদ্যোত হলে শনিবার বিকেলে থানা থেকেই জানানো হয় শুক্রবার রাতেই দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে তাদের না জানিয়ে শম্ভু সিংয়ের দেহ দাহ করা হয়ে গিয়েছে। ক্ষোভে ফেটে পড়ে পরিবার।
অনু সিংয়ের প্রশ্ন,"আমাদের না জানিয়ে কেনো দাহ করা হলো দেহ। করোনা রিপোর্ট হাতে আসার আগেই কেনো সৎকার করা হলো? দুর্গাপুর নগর নিগম এই অমানবিক কাজ করলো কিভাবে?" এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য পড়ে যায়। শনিবার রাতেই ডিটিপিএস ফাঁড়ির সামনে শুরু হয় বিক্ষোভ।
-
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
T20 World Cup 2026 Final: নরেন্দ্র মোদী স্টেডিয়াম কি আনলাকি? ভারতের কেমন রেকর্ড আহমেদাবাদের মাঠে, একনজরে পরিসংখ্যান -
হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রপতি -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ












Click it and Unblock the Notifications