এসআই অমিতাভর মৃত্যুতে বিমল গুরুং সহ ২০ জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু

এসআই অমিতাভ মালিকের মৃত্যুর ঘটনায় খুনের মামলা রুজু করল পুলিশ।

রাজ্য পুলিশের এসআই অমিতাভ মালিকের মৃত্যুর ঘটনায় খুনের মামলা রুজু করল পুলিশ। গোর্খা জনমুক্তি নেতা বিমল গুরুং, প্রকাশ গুরুং, প্রবীণ সুব্বা সহ মোট ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এসআই অমিতাভর মৃত্যুতে গুরুং সহ ২০ জনের বিরুদ্ধে খুনের মামলা

দার্জিলিং সদর থানায় এই প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে। খুনের পাশাপাশি অস্ত্র ও বিস্ফোরক আইনে বিমল গুরুং ও মোর্চা সমর্থকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শুক্রবার সকালে সিংলায় পুলিশের সঙ্গে এনকাউন্টারের সময় গুরুংয়ের বেশ কয়েকজন সহযোগী আহত হয়েছে বলে খবর। সেই জখম মোর্চা কর্মীদের জঙ্গলের মধ্যে গোপন জায়গায় রেখে চিকিৎসা চলছে বলে পুলিশের কাছে খবর রয়েছে। ফলে ফের একবার এনকাউন্টারের জন্য পুলিশ তৈরি হচ্ছে।

সূত্রের খবর, বিমল গুরুং পাহাড়ি এলাকায় বারবার নিজের ডেরা বদল করছেন। তবে মোর্চা কর্মীদের কয়েকজনের মোবাইল নম্বর পুলিশের হাতে এসেছে। সেই মোবাইল নম্বরের লোকেশম দেখে পুলিশের গুরুংয়ের খোঁজ চালাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+