দার্জিলিং এ আসছে আরও ৬০০ জওয়ান, পরিস্থিতির দিকে নজর রাখছে কেন্দ্র
অশান্ত পাহাড়ে স্বাভবিক পরিস্থিতি নিয়ে আসতে বদ্ধপরিকর কেন্দ্র ও রাজ্য। দার্জিলিং -এ সোমবার থেকে চলা মোর্চার বনধের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে।
অশান্ত পাহাড়ে স্বাভবিক পরিস্থিতি নিয়ে আসতে বদ্ধপরিকর কেন্দ্র ও রাজ্য। দার্জিলিং -এ সোমবার থেকে চলা মোর্চার বনধের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে। একইসঙ্গে ৬০০ আধাসামরিক বাহিনীর জওয়ানও রাজ্যে পাঠানো হয়েছে।

পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে ,গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্বে ক্রমাগত অশান্তিতে জেরবার দার্জিলিং। সেই দাবিতে এবার মোর্চা নেতা রোশন গিরিদের পাশে এল প্রয়াত সুবাস ঘিসিং এর দল GNLF। এদিকে, পাহাড়ে পরিস্থিতি মোকবিলায় একজোট রাজ্য় ও কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, দার্জিলিং এ আধাসামরিক বাহিনীর জওয়ান পাঠানো হয়এছে, তাঁদের মধ্যে ২০০ জন মহিলা জওয়ান রয়েছেন।
এছাড়াও অতিরিক্ত ফোর্সকে পাহাড়ে পাঠানো হবে বলেও জানা গিয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়ছে, দার্জিলিং এর পরিস্থিতির ওপর নজর রাখছে কেন্দ্র। পাহাড়ে শান্তি ফেরাতে রাজ্যকে সবরকমের সহযোগীতা করবে কেন্দ্র বলেও জানানো হয়েছে। এই বিষয়টি কড়া হাতে দমন করার পক্ষপাতি রাজ্যেও। মুখ্যমন্ত্রী আগেই ইঙ্গিত দিয়েছেন , আইনের পথে চলেই পাহাড়ে শান্তি ফেরানো হবে।
এদিকে , পাহাড়ে সমস্ত সরকারি অফিস বন্ধের যে ডাক মোর্চা নেতারা দিয়েছিলেন,তাগকে উপেক্ষা করে , সোমবার থেকেই সরাকরি অফিসগুলিতে স্বাভাবিকভাবেই কাজ হয়েছে। যদিও বিভিন্ন অফিসে আগুন লাগিয়ে অশান্তির পরিবেশ আনতে চেয়েছিলেন মোর্চা নেতারা , তবুও সে চেষ্টাও কড়া হাতে দমন করেছে প্রশাসন।












Click it and Unblock the Notifications