Daily News Update: ছাত্র বিক্ষোভের জেরে বিশ্বভারতীতে বন্ধ ভর্তি, তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরে বিজেপি বিধায়ক

কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে কোথায় কী ঘটছে, তার সমস্ত আপডেট পেয়ে যান বেঙ্গলি ওয়ানইন্ডিয়ায়। দেখে নিন দিনের প্রত্যেকটি বড় ও ছোট খবরের আপডেট।

কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে সবসময় ঘটে যাচ্ছে নিত্যনতুন ঘটনা। রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে ক্ষণে ক্ষণে বদলাচ্ছে সমীকরণ। অন্যদিকে নানা খেলার আপডেট জানতে মুখিয়ে আছেন ক্রীড়াপ্রেমীরা। তাই সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ানইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

প্রয়াত সাহিত্যিক বুদ্ধদেব

প্রয়াত সাহিত্যিক বুদ্ধদেব

প্রয়াত সাহিত্যিক বুদ্ধদেব গুহ। বয়স হয়েছিল ৮৫ বছর। রাত ১১ টা ২৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রখ্যাত সাহিত্যিকের। ১৯৩৬ সালের ২৯ শে জুন কলকাতায় জন্মেছিলেন তিনি। গত এপ্রিল মাসেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু সুস্থ হয়ে ফিরে এসেছিলেন বাড়িতে। পরে আবার হাসপাতালে ভর্তি হন সাহিত্যিক। রবিবার আর শেষরক্ষা হল না। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সাহিত্য মহল। বহু কালজয়ী উপন্যাসের স্রষ্টা তিনি। তাঁর উল্লেখযোগ্য বইগুলি হল 'বাবলি', 'মাধুকরী', 'কোজাগর', 'হলুদ বসন্ত', 'একটু উষ্ণতার জন্য','কুমুদিনী', খেলা যখন, ঋজুদা , জঙ্গলমহল, চানঘরে গান প্রভৃতি।

 বাড়ছে সংক্রমণ

বাড়ছে সংক্রমণ

ফের বাড়ল দেশের করোনা ভাইরাসের সংক্রমণ। গত কাল দৈনিক সংক্রমণ গত ৮ সপ্তাহে সর্বাধিক ছিল বলে জানা গিয়েছে।কেরলেও সংক্রমণ বাড়তে শুরু করেছে। গোটা দেশের করোনা সংক্রমণের দুই তৃতীয়াংশ সংক্রমণ কেরলে হচ্ছে বলে জানা গিয়েছে। অক্টোবরে করোনা সংক্রমণ চরমে উঠবে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

আজও হাল্কা বৃষ্টির পূর্বাভাস

আজও হাল্কা বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে আজও হালকা বৃষ্টির পূর্বাভাস।মাঝে মধ্যেই থাকবে মেঘলা আকাশ। সপ্তাহের শুরুতে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলেই জানান হয়েছে। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জেলাগুলিতে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি কমবে না বলেই জানান হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলছিল। আপাতত সে সম্ভাবনা নেই৷

ফের রকেট আফগানিস্তানের আকাশে

ফের রকেট আফগানিস্তানের আকাশে

ফের রকেট হামলা আফগানিস্তানের আকাশে। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর কাবুলের আকাশে একাধিক রকেট দেখা গিেয়ছে। তবে লক্ষ্য কী ছিল তা স্পষ্ট নয়। গতকাল কাবুল বিমানবন্দরকে টার্গেট করে রকেট হামলা চালানো হয়। কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে অন্যত্র গিয়ে পড়ে। ঘটনায় কেউ হতাহত না হলেই পরিস্থিতি উত্তেজনা পূর্ণ হয়ে উঠেছে।

ভ্যাকসিন নিয়ে রাজ্যকে তোপ দিলীপের

ভ্যাকসিন নিয়ে রাজ্যকে তোপ দিলীপের

ফের ভ্যাকসিন নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছে রাজ্যে ভ্যাকসিনের কালোবাজারি হচ্ছে। সাধারণ মানুষ ভ্যাকসিন পাচ্ছেন না। মেদিনীপুরের কেরানিতলায় একটি ভ্যাকসিন সেন্টার পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানকার স্বাস্থ্যকর্মী ও লাইনে অপেক্ষারত ভ্যাকসিন গ্রহীতাদের সঙ্গে কথা বলেন তিনি। নিজের কেন্দ্রে সাধারণ মানুষের ভ্যাকসিন পেতে কোনও সমস্যা হচ্ছে কিনা সেই সম্পর্কে খোঁজ েনন। ভ্যাকসিন হয়রানি রুখতে রাজ্য সরকারকে আরও সতর্ক হতে হবে বলে দাবি জানিয়েছেন তিনি।

খুঁটি পুজো

খুঁটি পুজো

জন্মাষ্টমী পড়তেই শহরের একাধিক পুজোর খুঁটি পুজো সেরে ফেললেন ক্লাবকর্তারা। আজই খুঁটিপুজো হল একডালিয়া এভারগ্রিনে। ক্লাব সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও।

তৃণমূলে যোগ

তৃণমূলে যোগ

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিেলন বিধায়ক। বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ এদিন কলকাতায় তৃণমূলের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে সাংবাদিক সন্মেলন করে দল ছাড়ার কথা জানান। তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

কোচবিহারে সিবিআই

কোচবিহারে সিবিআই

ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিবিআই। আজ কোচবিহারের শীতলকুচিতে মৃত ২ বিজেপি কর্মীর বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। যেখানে মৃতদেহ পাওয়া গিয়েছিল, সেই জায়গা খতিয়ে দেখেন। পাশাপাশি কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। আরও বেশকিছু জায়গায় সিবিআইয়ের যাওয়ার কথা রয়েছে। বীরভূমেও গিয়েছিল সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল।

 বেলুড় মঠের নিয়ম বদল

বেলুড় মঠের নিয়ম বদল

১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে বেলুড় মঠ খোলার সময়। এতদিন প্রতিদিন সকাল আটটা থেকে ১১টা এবং বিকেল চারটে থেকে ৫.৪৫ মিনিট পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা ছিল মঠ। তবে মঠে প্রবেশ করতে গেলে দেখাতে হচ্ছে কোভিড ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়ার শংসাপত্র। বেলুড় মঠে প্রবেশের পর ভক্তদের করোনা বিধি মানতে হচ্ছিল।

বিশ্বভারতীতে বন্ধ ভর্তি

বিশ্বভারতীতে বন্ধ ভর্তি

ছাত্র আন্দোলনের জেরে উত্তপ্ত বিশ্বভারতী। গত শুক্রবার থেকে ছাত্র আন্দোলনে গৃহবন্দি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, উপাচার্য অ্যাডমিশন কমিটির চেয়ারম্যান। তাই তিনি অফিসে না আসার কারণে ছাত্রছাত্রীদের ভরতি প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+