Daily News Update: কাবুল দখলের পথে তালিবানরা, কলকাতায় কিশোরকে পিটিয়ে খুনের অভিযোগ

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ও

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

কন্যাশ্রী দিবসে মমতার টুইট

কন্যাশ্রী দিবসে মমতার টুইট

আজ কন্যাশ্রী দিবস। সকালেই টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী দিবসে বাংলার সব মেয়েদের সাফল্য আমি উদযাপন করছি। আমি তাদের কৃতিত্ব, উৎসাহ আর নিষ্ঠার জন্য গর্বিত। কন্যাশ্রী প্রকল্প লক্ষ লক্ষ কিশোরীর স্বপ্ন পূরণে সাহায্য করেছে। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যেই আমাদের সর্বদা কাজ করে যাওয়া উচিত। ট্যুইটে লিখেছেন মুখ্যমন্ত্রী।

মুচিপাড়া কাণ্ডে এফআইআর

মুচিপাড়া কাণ্ডে এফআইআর

মুচিপাড়াকাণ্ডে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ফের এফআইআর দায়ের করল পুলিশ। এবার ক্লাব ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মুচিপাড়া থানার কাছেই ওই ক্লাবে ভাঙচুর হয়। এই ঘটনায় ভাঙচুর ছাড়াও হিংসা ছড়ানো, মারধর-সহ একাধিক ধারা এফআইআরে উল্লেখ করা হয়েছে।

খড়দায় খুন তৃণমূল নেতা

খড়দায় খুন তৃণমূল নেতা

গভীর রাতে খড়দায় তৃণমূল নেতাকে গুলি করে খুন। মৃত রণজয় শ্রীবাস্তব ব্যারাকপুর লোকসভায় তৃণমূলের হিন্দি সংগঠনের সম্পাদক। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ। টিটাগড় পুরসভার প্রশাসকের অভিযোগ, খুনের নেপথ্যে রয়েছে বিজেপি। যদিও এই ঘটনায় জড়িত থাকার সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ধৃতরা ঘটনার সঙ্গে যুক্ত। পুলিশ এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

ত্রিপুরায় সাংবিধানিক বৈঠক

ত্রিপুরায় সাংবিধানিক বৈঠক

খেলা হবে দিবসের প্রস্তুতি শুরু ত্রিপুরায়। ১৫ অগাস্ট ত্রিপুরায় তৃণমূল স্বাধীনতা দিবস পালন করবে।তৃণমূলের মিশন ত্রিপুরা। আজ ত্রিপুরার একটি হোটেলে সাংবাদিক বৈঠক করবেন তৃণমূলের সাংসদ-মন্ত্রীরা। সেখানে থাকবেন তৃণমূলের দুই মন্ত্রী মলয় ঘটক ও ব্রাত্য বসু । থাকবেন আট সাংসদ শান্তনু সেন , কাকলি ঘোষদস্তিদার , অপরূপা পোদ্দার , প্রসূন বন্দ্যোপাধ্যায় , প্রতিমা মণ্ডল, আবিররঞ্জন বিশ্বাস , দোলা সেন ও অর্পিতা ঘোষ ।

সামান্য কমল দেশের দৈনিক সংক্রমণ

সামান্য কমল দেশের দৈনিক সংক্রমণ

দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনার জেরে আক্রান্তের সংখ্যা ৩৮,৬৬৭ জন। গত কয়েকদিনে করোনায় আক্রান্তের সংখ্যা দৈনিক হারে ৪০ হাজারের অঙ্ক পার করেছিল। ওই পরিস্থিতিতে কেরল থেকে মহারাষ্ট্র রীতিমতো আতঙ্ক বাড়িয়েছে। কেরলে গত ২৪ ঘণ্টায় ফের ২০ হাজারের ওপর ছিল করোনা আক্রান্তের সংখ্যা। এদিকে, সাপ্তাহিক পজিটিভিটির হার দেশে পৌঁছল ২.০৫ শতাংশে।

রেললাইনে ধস

রেললাইনে ধস

মুর্শিদাবাদের জঙ্গিপুর ও ফরাক্কার মাঝে রেললাইনে ধস । ৫০ মিটার এলাকাজুড়ে রেললাইনে ধস নেমেছে বলে খবর। আজিমগঞ্জ-ফরাক্কা লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ঘুরপথে চালানো হচ্ছে ট্রেন। গত ৩০ জুলাই, এই এলাকায় রেললাইনে ধস নেমেছিল। দ্রুত রেললাইনের মেরামতির কাজ শুরু হবে বলে জানিয়েছে রেল।

ছবিতে আপত্তি

ছবিতে আপত্তি

দিল্লি ক্যান্টমেন্ট এলাকায় নাবালিকা ধর্ষণের ঘটনা নিয়ে চাপে রাহুল গান্ধী। নির্যাতিতার মা দাবি করেছেন ছবি শেয়ার করতে তিনি নিষেধ করেছিলেন রাহুল গান্ধীকে। নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে সেই ছবি টুইট করেছিলেন রাহুল গান্ধী। এলে পকসো ধারায় রাহুলের বিরুদ্ধে মামলা করা উচিত বলে দাবি করেছিল বিজেপি। তারপরেই টুইটার সেটি মুছে দেয়।

তালিবানদের দখলে আরও এক শহর

তালিবানদের দখলে আরও এক শহর

আর বেশি দূরে নেই কাবুল। তালিবানদের দখলে আরও একটি শহর। দক্ষিণ আফগানিস্তানের রাজধানী লোগার প্রদেশের দখল নিল তালিবানরা। এর আগে কান্দাহার, হেরাট, গজনী,লস্করগাহের দখল নিয়েছে তালিবানরা। তবে ভারতীয়দের কোনও ক্ষতি তালিবানরা হতে দেবে না বলে জানিয়েছে তারা। কোনও দেশেরই দূতাবাসের কর্মীদের কোনও রকম আঘাত তালিবানরা করবে না বলে আশ্বস্ত করা হয়েছে।

রাহুল গান্ধীর টুইটার ফের সচল

রাহুল গান্ধীর টুইটার ফের সচল

ফের সচল করা হল কংগ্রেস নেতা রাহুল গাঁধীর টুইটার অ্যাকাউন্ট । দিল্লি ধর্ষণকাণ্ডে নির্যাতিতার পরিবারের ছবি পোস্ট করায় রাহুল গাঁধীর টুইটার লক করে দেওয়া হয়েছিল। মুছে দেওয়া হয়েছিল রাহুলের সেইটুইটটিও। তার প্রায় সাত দিন পর ফের সচল করা হল রাহুলের টুইটার অ্যাকাউন্ট। নির্যাতিতার ছবি পোস্ট করায় আইন বিরুদ্ধ কাজ করেছেন রাহুল গান্ধী এই নিয়ে সরব হয়েছিল বিজেপি।

প্রধানমন্ত্রীর টুইট

প্রধানমন্ত্রীর টুইট

আগামীকাল দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। তার আগে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করলেন, ১৪ অগাস্ট 'ভয়াবহ দেশভাগ স্মরণ দিবস' হিসেবে পালন করা হবে। দেশভাগের যন্ত্রণা কখনও ভোলার নয়। আমাদের লক্ষ লক্ষ ভাই-বোন অর্থহীন বিদ্বেষ ও হিংসায় আশ্রয়চ্যূত হয়েছেন, প্রাণ হারিয়েছেন। ওই সংগ্রাম ও আত্মত্যাগের কথা স্মরণে রেখে ১৪ অগাস্ট 'ভয়াবহ দেশভাগ স্মরণ দিবস' হিসেবে পালন করা হবে।

৩১ অগাস্ট পেট্রোল পাম্প বনধ

৩১ অগাস্ট পেট্রোল পাম্প বনধ

৩১ অগাস্ট রাজ্যজুড়ে পেট্রোল পাম্প বন্ধের ডাক। ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে সিদ্ধান্ত। কমিশন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে পেট্রোল পাম্প বন্ধের ডাক। পেট্রোলিয়াম মন্ত্রীকে চিঠি ডব্লুবিপিডিএ-র। জরুরি পরিষেবার জন্য কয়েকটি পেট্রোল পাম্প খোলা থাকবে।

কিশোরকে পিটিয়ে খুন

কিশোরকে পিটিয়ে খুন

খাস কলকাতায় ১৬ বছরের কিশোরকে নৃশংসভাবে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। এন্টালির ওই ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। চোর সন্দেহে পিটিয়ে খুন? নাকি দুই দুষ্কৃতীদলের গন্ডগোলের জেরে ওই ঘটনা? সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর

রাহুলের টুইট

রাহুলের টুইট

আজ খুলে দেওয়া হয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর ট্যুইটার অ্যাকাউন্ট। এরপরেই কংগ্রেসের পক্ষ থেকে ট্যুইট করা হয়েছে, 'সত্যমেব জয়তে'। কয়েকদিন আগে ট্যুইটারের পক্ষ থেকে জানানো হয়, নিয়ম লঙ্ঘন করার জন্যই রাহুল, কংগ্রেস দল সহ বেশ কয়েকটি অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, ট্যুইটারের এই পদক্ষেপের পিছনে রয়েছে কেন্দ্রীয় সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+