Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

DA Issue: 'ডিএ নিয়ে অচলাবস্থা মেটানোর ইচ্ছে এই সরকারের নেই', বৈঠকের পর ফের মহামিছিলের ডাক যৌথমঞ্চের

ভেস্তে গেল ডিএ বৈঠক! বকেয়া ডিএ'র দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। শহিদ মিনারে চলছে ধর্না। এই অবস্থায় গত কয়েকদিন আগেই রাজ্যকে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

সেই অনুযায়ী আজ বৈঠক হলেও তা ব্যর্থ হয়। আর এরপরেই লাগাতার আন্দোলনের ডাক সংগ্রামী যৌথমঞ্চের। বৈঠকের পরেই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য সরকারি কর্মীরা। তাঁদের দাবি, বৈঠক সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আর এরপরেই মহামিছিলের ডাক দেওয়া হয়েছে আন্দোলতরত সরকারি কর্মীদের।

বৈঠকের পর ফের মহামিছিলের ডাক যৌথমঞ্চের

আগামী ছয় তারিখ এই মিছিল হবে বলে জানা গিয়েছে। হরিশচন্দ্র স্ট্রিট থেকে কালীঘাট পর্যন্ত এই মিছিল হবে বলে সিদ্ধান্ত। যদিও এই বিষয়ে আগামীতে আলোচনা করে বিস্তারিত আরও জানানো হবে বলে জানিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ। পাশাপাশি লাগাতার ধর্মঘটে যাওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে কর্মীদের তরফে।

পাশাপাশি আন্দোলন তেজ বাড়ানোর কথাও বলা হয়েছে। রাজ্যের তরফে গুরুত্বপূর্ণ এই= বৈঠকে ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং অর্থ সচিব। ওই বৈঠকে আন্দোলন কর্মীদের ভাড়ার শূন্য সেই কথাই জানানো হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি ১০০ দিনের টাকা সহ একাধিক প্রকল্পের টাকা যে কেন্দ্র আটকে রেখেছে তা নাকি বৈঠকে আন্দোলনরত কর্মীদের জানানো হয় রাজ্যের তরফে।

যদিও কর্মীরা বেশ কয়েকটি ক্ষেত্রে রাজ্য সরকার টাকা পেয়েছে কিনা জিজ্ঞেস করলে তা পাওয়া গিয়েছে বলেই নাকি রাজ্য জানিয়েছে বলে দাবি। ফলে কর্মীদের দাবি, রাজ্যের টাকা রয়েছে। তা দেওয়া হচ্ছে না। অন্যদিকে গত কয়েকদিন আগেই ধর্নামঞ্চ থেকে ডিএ আন্দোলনকারীদের তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

চিরকুটে চাকরি পেয়ে আন্দোলন করছে বলেও তোপ দাগেন। আজ সেই বিষয়টিকে তুলে ধরেও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন আন্দোলনকারীরা। বলেন, আমরা যে চিরকুটে চাকরি পেয়েছি তা প্রমাণ করার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীকে গণহারে চিঠি দেওয়া হবে।

ব্যর্থ হল বৈঠক

এমনকি তদন্ত কমিশন গঠনের কথাও জানানো হবে। সব মিলিয়ে আজ রাজ্য সরকারের সঙ্গে বৈঠক বাতিল হতেই আন্দোলনের গতি যে রাজ্য সরকারি কর্মীরা আরও বাড়াতে চলেছে তা সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দেওয়া বিবৃতিতেই স্পষ্ট। মাসের পর মাস কেটে যাচ্ছে। চলছে ধর্না। প্রবল গরমেও ধর্না মঞ্চে বসে সরকারি কর্মীরা।

তবে আজ কিছু আশার আলো দেখছিলেন আন্দোলনরত কর্মীরা। তবে বৈঠক ভেস্তে যেতেই একেবারে আশাহত আন্দলনরত কর্মীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+