DA Case: রাজ্য সরকারকে ১৭ তারিখের মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা বসতে হবে, নির্দেশ হাইকোর্টের
ডিএ মামলায় কড়া নির্দেশ কলকালা হাইকোর্টের। ১৭ তারিখের মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে রাজ্য সরকারকে আলোচনায় বসার নির্দেশ দিয়েছে আদালত। আজ ডিএ আন্দোলনকারীরা ১২ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন রাজ্য জুড়ে।
ডিএ মামলায় আজ রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। সেই আলোচনায় যাতে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয় সেই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১৭ এপ্রিল মুখ্যসচিব এবং অর্থসচিবের উপস্থিতিতে আলোচনায় বসবেন আন্দোলনকারীরা।

ডিএ আন্দোলন নিয়ে পারদ চড়াতে শুরু করেছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিরা রাজ্যজুড়ে ১২ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন তাঁরা। অবিলম্বে রাজ্য সরকারকে বকেয়া ৩৯ শতাংশ ডিএ মেটাতে হবে বলে দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে রাজ্য সরকারও অনড়। কোনও ভাবেই কেন্দ্রের হারে ডিএ দিতে পারবেন না বলে জানিয়ে িদয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যবাজেটে ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু সেটা সামান্য মাত্র দাবি করেছেন ডিএ আন্দোলনকারীরা। তাঁরা বকেয়া ৩৯ শতাংশ ডিএ দাবি করে শহিদ মিনারের নীচে অবস্থান বিক্ষোভে বসে। প্রথমে অনশন কর্মসূচিও চালাচ্ছিলেন তাঁরা। প্রায় ৬০ দিন পর্যন্ত অনশন আন্দোলনে অনেক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন। তারপরেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। এবং অনশন আন্দোলন প্রত্যাহার করে নেওয়ারক অনুরোধ জানান।

অনশন আন্দোলন প্রত্যাহার করে নিলেও অবস্থান বিক্ষোভ জারি রেখেছেন তাঁরা। রাজ্য সরকার তাঁদের বকেয়া ডিএ না মেটালে আন্দোলন আরও তীব্রতর হবে বলে হুঁিশয়ারি দিয়েছে ডিএ আন্দোলনকারীদের যৌথমঞ্চ। তারপরেই তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন ডিএ না মেটালে তাঁরা পঞ্চায়েত ভোটে কাজ করবেন না। হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করেছেন আন্দোলনকারীরা।
এদিকে তার আগেই বৃহস্পতিবার হাইকোর্টের ভার প্রাপ্ত প্রধানবিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে
কর্মচারী সংগঠনের তরফ থেকে তিন জনের নাম দিতে হবে। এই তিনজন সরকারের সঙ্গে আলোচনায় বসবে। নির্দেশ আদালতের। মুখ্যসচিব, অর্থসচিব সহ দ্বায়িত্বশীল পদে থাকা ব্যক্তিরা কর্মচারী সংগঠনের সঙ্গে কথা বলুন। রাজ্যকে নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস.শিবজ্ঞানম ।

ইতিবাচক সমাধান সূত্র বেরিয়ে আসুক। কর্মচারীরা বারবার কর্মবিরতিতে যাচ্ছেন। সরকারের পদক্ষেপের প্রয়োজন। পরামর্শ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস.শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের। এদিকে কয়েকদিন আগেই আম্বেদকরের মূর্তির নীচে ধরনা কর্মসূচির সময় ডিএ আন্দোলনকারীদের তীব্র আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন যাঁরা চিরকুট দিয়ে চাকরি পেয়েছেন তাঁরা অবস্থান বিক্ষোভ করছেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদেই আন্দোলনকারীরা বৃহস্পতিবার ১২ ঘণ্টার কর্মবিরতি পালন করছে।












Click it and Unblock the Notifications