এই নিয়ে তৃতীয়বার, আবারও সুপ্রিম কোর্টে পিছোল DA-মামলার শুনানি
পের পিছোল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। পরবর্তী শুনানি ১১ এপ্রিল বলে জানা গিয়েছে। এই নিয়ে তৃতীয়বার ডিএ মামলার শুনানি পিছোল। এর আগেও ডিএ মামলা সোমবার অর্থাৎ ২১ মার্চ শুনানি হবে বলে জানিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু অন্যান্য মামলার চাপে ২১ মার্চও শুনানি সম্ভব হবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

পিছোল ডিএ মামলার শুনানি
ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। মঙ্গলবার ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। কিন্তু অন্যান্য মামলার শুনানি থাকায় এই ডিএ মামলার শুনানি পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানির দিন ১১ এপ্রিল করা হয়েছে। এর আগেরবারেই শুনানি পিছিয়ে গিয়েছিল। এই নিয়ে তৃতীয়বার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। এর আগে ২১ মার্চ ডিএ মামলা শুনবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট।

চাপে ডিএ আন্দোলনকারীরা
এদিকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় চাপে পড়েছেন আন্দোলনকারীরা। এদিকে ডিএ আন্দোলনকারীদের আন্দোলন ৪০ দিনে পড়ল। গত কয়েক মাস ধরেই সুিপ্রম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা। পর পর মামলার শুনানি পিছিয়ে পড়ায় জল্পনা শুরু হয়েছে। এদিকে বকেয়া ডিএ না পেলে তাঁরা আন্দোলন থামাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

বকেয়া ডিএ মেটানোর দাবি
বকেয়া ডিএ মেটানোর দাবিতে আন্দোলন শুরু করেছে আন্দোলনকারীরা। তাঁরা দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন। একাধিক বার কর্মবিরতি পালন করেছেন তাঁরা। এক দফায় ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন তাঁরা। তার জন্য সরকারি কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপও করেছে রাজ্য সরকার। একাধিক সরকারি কর্মীকে সাসপেন্ড করা হয়েছে এমনকী স্কুল শিক্ষিকার বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে। এই নিয়ে সরকারি কর্মীরা আন্দোলনের ঝাঁঝ বাড়াতে শুরু করেছেন সরকারি কর্মীরা।

হুঁশিয়ারি রাজ্য সরকারের
কোনও ভাবেই বকেয়া ডিএ-র টাকা মেটানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ শতাংশ ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু সরকারি কর্মীরা দাবি করেছেন তাঁদের ৩৯ শতাংশ ডিএ বকেয়া পড়ে রয়েছে সেই টাকা ফিরিয়ে দিতে হবে। সেই দাবিতে বিক্ষোভের পারা চড়িয়েছেন তাঁরা। সরকারি কর্মীদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে রাজ্য সরকারী কর্মীরা।












Click it and Unblock the Notifications