'তিতলি'-র দাপটে পুজো ঘিরে চিন্তার ভাঁজ! বৃষ্টি-অসুরকে থামানোর কামনা মায়ের কাছে

ইতিমধ্যেই সাইক্লোন তিতলির দাপটে রীতিমত বিধ্বস্ত ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ। বিধ্বংসী ঘুর্ণিঝড়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮।

ইতিমধ্যেই সাইক্লোন তিতলির দাপটে রীতিমত বিধ্বস্ত ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ। বিধ্বংসী ঘুর্ণিঝড়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। আবহাওয়ার পূর্বাভাস বলছে, অভিমুখ পরিবর্তন করে তিতলি ধেয়ে আসতে পারে এই রাজ্যে। ফলে স্বভাবতই পুজোয় বৃষ্টি-অসুরকে দমন করতে চলছে প্রার্থনা।

তিতলি-র দাপটে পুজো ঘিরে চিন্তার ভাঁজ! বৃষ্টি-অসুরকে থামানোর কামনা মায়ের কাছে


এদিকে, আবহাওয়ার পূর্বাভাসের খবর আসতেই কুমোরটুলি পাড়ায় শুরু হয়েছে নানান আশঙ্কা। শহর থেকে শহরতলির জনজীবন যেমন বিঘ্নিত বৃষ্টির দাপটে, তখন আশঙ্কার মেঘ জমছে পটুয়া পাড়াতেও। চিন্তায় রয়েছেন পুজো উদ্যোক্তারাও। আংশিক কিছু প্রতিমা কুমোরটুলি থেকে পুজো মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিলেও অধিকাংশই এখনও রয়ে গিয়েছে কুমোরটুলিতে। তাই নিম্নচাপের কারণে, প্রবল বৃষ্টির কারণে চিন্তিত প্রতিমা শিল্পীরা। অন্যদিকে বিভিন্ন প্যান্ডেলে উদ্বোধন হতে শুরু করেও। চিন্তিত ছোট, বড়, মাঝারি সব পুজো উদ্যোক্তাই। কোনও কোনও পুজো উদ্যোক্তারা আবার 'তিতলি'র আশঙ্কায় আগাম পাম্পের ব্যবস্থাও করে রেখেছে।

বৃষ্টিতেও যাতে প্যান্ডেলে দর্শনার্থীদের কোনও সমস্যা না হয়, সেদিকে নজর রাখছেন পুজো উদ্যোক্তারা। এদিকে, বৃষ্টির দাপট যদি পঞ্চমী থেকে শুরু হয় এই আশঙ্কায় বেশ কয়েকটি প্যান্ডেলে এখন থেকেই জমতে শুরু করে দিয়েছে দর্শনার্থীদের ভিড়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+