‘নিসর্গ আসার আগেই ১০০ কিমির ঝড়! মুম্বইয়ে দুর্যোগ শুরু, গোয়ায় বন্যা পরিস্থিতি
আরব সাগরের বুকে আরও বিলম্ব করছে ঘূর্ণিঝড় নিসর্গ। মৌসম ভবন জানিয়েছে, আলিবাগের কাছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল করতে দুপুর গড়িয়ে যাবে।
আরব সাগরের বুকে আরও বিলম্ব করছে ঘূর্ণিঝড় নিসর্গ। মৌসম ভবন জানিয়েছে, আলিবাগের কাছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল করতে দুপুর গড়িয়ে যাবে। ১টা থেকে ৩টের মধ্যে ভূখণ্ডে প্রবেশ করবে নিসর্গ। তবে তার আগেই মুম্বইয়ে ১০০ কিমি বেগে ঝড় বইছে। তীব্র থেকে তীব্রতর ঘূর্ণিঝড়ের পরিণত হয়েছে নিসর্গ।

নিসর্গ আসার আগেই দুর্যোগ
মহারাষ্ট্রের রায়গড় জেলার আলিবাগে ঘূর্ণিঝড় নিসর্গ আছড়ে পড়ার কথা। তার আগেই মুম্বই এবং মুম্বইয়ের পার্শ্ববর্তী এলাকায় মঙ্গলবার ঝড়-বৃষ্টি চলছে। গোয়াতেও ভারী বৃষ্টি চলছে। নিচু অঞ্চলে বন্যা হয়ে গিয়েছে। উপকূলবর্তী অন্যান্য এলাকাতেও প্রবল বর্ষণ শুরু হয়ে গিয়েছে। সঙ্গে ঝড়ও শুরু হয়েছে।

গোয়ায় বন্যা পরিস্থিতি
আরব সাগরে নিম্নচাপ শুরু হওয়া থেকেই গোয়ায় ভারী বৃষ্টিপাত এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছিল। যার ফলে রাজ্যের কয়েকটি নিচু অঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছিল। ভারত আবহাওয়া অধিদফতর মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করেছে। আইএমডি জানিয়েছে, মহারাষ্ট্র উপকূলে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে।

শক্তি বাড়িয়ে আসছে নিসর্গ
ঘূর্ণিঝড় নিসর্গ শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে মুম্বই উপকূলের দিকে। আরব সাগরের উপর গতি বাড়িয়েছে নিসর্গ। মঙ্গলবার রাত পর্যন্তও ১১ কিমি প্রতি ঘণ্টা বেগে মুম্বইয়ের দিকে এগিয়ে আসছিল। এখন তা বাড়়িয়ে ২০ কিলোমিটার করে ফেলেছে ঘূর্ণিঝড়। আছড়ে পড়ার আগে ২৪ থেকে ৩০ কিলোমিটার বেগে এগোবে এই ঘূর্ণিপাক।

মুম্বই উপকূলবর্তী এলাকায় চলছে ঝড়বৃষ্টি
মৌসম ভবন জানিয়েছে ভারতের পশ্চিম উপকূলে নিসর্গ প্রায় ১২৫ কিলোমিটার বেগে আছড়ে পড়বে। উপকূল বরাবর গুজরাটের দিকে খানিকটা ধেয়ে গিয়েই প্রবেশ করবে মূল ভুখণ্ডে। ভূখণ্ডে ঢুকে তাণ্ডবলীলা শুরু করে দেবে এই ঘূর্ণিঝড়। মুম্বই উপকূলবর্তী এলাকায় চলছে ঝড়বৃষ্টি।

মুম্বইয়ে ভূমি ছুঁয়েই তাণ্ডবলীলা
ঘূর্ণিঝড়টি মুম্বইয়ে ভূমি ছুঁয়েই উত্তর অভিমুখে এগিয়ে যাবে উপকূল বরাবর। পূর্ব থেকে উত্তরদিকে ঘউরেই অতি শক্তিশালী হয়ে উঠবে ঝড়টি। তারপর ফের উত্তর-পূর্ব দিকে ঘুরে অগ্রসহ হয়ে মহারাষ্ট্রের হরিহরেশ্বরের কাছে আছড়ে পড়ে মূল ভূখণ্ডে ঢুকে যাবে। নাগপুরের পাশে দিয়ে তা বয়ে যাবে এলাহাবাদের দিকে।

উপকূলবর্তী এলাকা নামানো হয়েছে সেনা
ইতিমধ্যে উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে্ মানুষজনকে। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় তৈরি কোস্টগার্ড, ইন্ডিয়ান নেভি, জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকেও নামানো হয়েছে উদ্ধার কাজে। সমুদ্র্ থেকে মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। অধিকাংশই ফিরে এসেছে ঝড়ের তাণ্ডব শুরুর আগে।
-
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন?












Click it and Unblock the Notifications