মালদহের সুরক্ষা আরও নিশ্ছিদ্র করতে উদ্বোধন হল সাইবার ক্রাইম থানার
মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি জেলায় সাইবার ক্রাইম পুলিশ স্টেশন তৈরির করার নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি জেলায় সাইবার ক্রাইম পুলিশ স্টেশন তৈরির করার নির্দেশ দিয়েছেন। শুক্রবার মালদা জেলাতে একটি সাইবার ক্রাইম পুলিশ থানার আনুষ্ঠানিক উদ্বোধন হল। এই থানার উদ্বোধন করেন মালদা রেঞ্জের ডিআইজি সুজিত কুমার সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার অরিন্দম সরকার ও দীপক সরকার, ডিএসপি বিপুল মজুমদার, ডিএসপি ট্রাফিক শুভতোষ সরকার সহ বিভিন্ন থানার ওসি, আইসি ও আধিকারিকরা।

এর আগে বিভিন্ন অভিযোগের তদন্তে অসুবিধা হতো জেলা পুলিশ অফিসারদের। সাইবার ক্রাইম পুলিশ স্টেশন হওয়ার ফলে তদন্তের সুবিধা হবে বলে মনে করছে পুলিশ প্রশাসন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠে আসে। সেই সমস্ত অভিযোগের পূর্ণ তদন্ত করতে সহায়তা করবে সাইবার ক্রাইমের পুলিশ।
মালদা রেঞ্জের ডিআইজি সুজিত কুমার সরকার বলেন, মালদায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল সাইবার ক্রাইম পুলিশ স্টেশন। এই সাইবার ক্রাইমের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবেন। বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সাইবার ক্রাইমের সহায়তা নেওয়া হবে। জেলার বিভিন্ন থানার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অভিযোগ ওঠে।
তিনি বলেন প্রতিটি জেলায় এই ধরনের সাইবার ক্রাইম পুলিশ স্টেশন তৈরি করা হবে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মাধমে বিভিন্ন ধরনের অভিযোগ করেন সাধারন মানুষ। পুলিশের পাশাপাশি সাইবার ক্রাইম পুলিশ তদন্ত করে সমস্যার সমাধান করবে। বর্তমানে একজন ইন্সপেক্টরের নেতৃত্বে কাজ শুরু করা হবে সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে।
মালদা শহরের নেতাজি সুভাষ রোডে মহিলা থানা চত্বরে তৈরি করাও হয়েছে এই সাইবার ক্রাইম পুলিশ স্টেশন।












Click it and Unblock the Notifications