CV Anand Bose: নিজের নিয়োগ করা উপাচার্যের বিরুদ্ধেই তদন্তের নির্দেশ, কেন এমন সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল?
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালেয়র প্রাক্তন উপাচার্য ওম প্রকাশ মিশ্রার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তদন্ত কমিটি গঠন করে তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। অথচ তাঁকেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ করেছিলেন আনন্দ বোস।
হঠাৎ করে সেই ওম প্রকাশ মিশ্রর িবরুদ্ধেই কেন কড়া পদক্ষেপ করলেন তিনি। নিয়োগ দুর্নীতি কাণ্ডে সুবিরেশ মজুমদারের গ্রেফতারির পর তাঁকেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ করেছিলেন রাজ্যপাল। কিন্তু পরে তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে আবার পদ থেকে সরিয়ে দেন তিনি।

এদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অপসারণের পরেই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। তারপরেই তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীিতর অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। সুবীরেশ ভট্টাচার্যের গ্রেফতারির পরে আবার তাঁকেই নিয়োগ করেছিলেন তিনি। কিন্তু ওম প্রকাশ মিশ্র সাংবাদিক বৈঠক করে রাজ্যপালের বিরুদ্ধে উপাচার্য নিয়োগে অনিয়মের অভিযোগ করেছিলেন।
কয়েকদিন আগেই রাজ্যপালের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগে সরব হয়েছিলেন তিনি। ওম প্রকাশ মিশ্র অভিযোগ করেছিলেন রাজ্যপাল যে ১১ জন ভিসির নিয়োগ করেছেন সেটা বেআইনি। তারপরেই ওম প্রকাশ মিশ্রর বিরুদ্ধে তদন্ত কমিটি বসানোর সিদ্ধান্ত নেন রাজ্যপাল। প্রসঙ্গত উল্লেখ্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন তাঁর বিরুদ্ধে জমি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল।তারপরে আবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গিয়ে রাজ্যপাল বৈঠক করেন। সেখানে প্রাক্তন উপাচার্য ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন তিনি। যদিও রাজ্যপালের সব অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন ওম প্রকাশ মিশ্র। তিনি বলেছেন গত কয়েক বছরে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালের অধ্যাপক পদে থেকেছেন। একাধিক গুরুত্বপূর্ণ পদে থেকে থেকেছেন তিনি। তারপরেও কেউ তাঁর গায়ে কোনও দাগ লাগাতে পারেনি। উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজ করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications