জলপাইগুড়িতে বিজেপির প্রার্থী নিয়ে জটিলতা! 'ক্রাইসিস ম্যানেজার' মুকুল রায়ের তৎপরতা
জলপাইগুড়িতে বিজেপির প্রার্থী নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এই কেন্দ্রে ঘোষিত বিজেপি প্রার্থী জয়ন্ত রায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের চিকিৎসক।
জলপাইগুড়িতে বিজেপির প্রার্থী নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এই কেন্দ্রে ঘোষিত বিজেপি প্রার্থী জয়ন্ত রায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের চিকিৎসক। নিয়ম অনুযায়ী সরকারি পদে ইস্তফা দিয়েই ভোটে লড়াই করতে হয়। জয়ন্ত রায় নিজের পদে ইস্তফা দিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, রাজ্য সরকারের পক্ষ থেকে তিনি এখনও ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাননি।

জানা গিয়েছে, পদত্যাগপত্র নিয়ে জটিলতার বিষয়টি জানা ছিল না জলপাইগুড়ির প্রার্থীর। শেষ মুহুর্তে পদত্যাগপত্র পেশ করায় ক্লিয়ারেন্স মেলেনি। ফলে মনোনয়ন পত্র দাখিল করার সময় পদত্যাগের প্রমাণ পেশ করতে পারেননি। সেই কারণে তাঁর মনোনয়ন বাতিলের আশঙ্কা রয়েছে।
এই পরিস্থিতির কথা কানে যেতেই, ক্রাইসিস ম্যানেজারের ভূমিকায় অবতীর্ণ হন মুকুল রায়। সোমবার রাতের ট্রেনে তিনি জলপাইগুড়ি যান। সেখানে পৌঁছনোর পর বের হয় সমাধান সূত্র। বিজেপির উত্তরবঙ্গ শাখায় আহ্বায়ক দীপেন প্রামাণিক এদিনই বিজেপির ডামি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। যদি জয়ন্ত রায়ের মনোনয়ন বাতিল হয়ে যায়, তাহলে দীপেন প্রামাণিককেই জলপাইগুড়ির সরকারি প্রার্থী হিসেবে তুলে ধরা হবে। সূত্রের খবর অনুযায়ী, দীপেন প্রামাণিক জানিয়েছেন, দলের নির্দেশেই তিনি এই কাজ করেছেন।












Click it and Unblock the Notifications