সার্কাস করছে সরকার, আরও ভাঙবে লকডাউন, মোদীর ভিডিও বার্তাকে কটাক্ষ সূর্য মিশ্রের

সার্কাস করছে সরকার, আরও ভাঙবে লকডাউন, মোদীর ভিডিও বার্তাকে কটাক্ষ সূর্য মিশ্রের

করোনা ভাইরাস মোকাবিলায় ফের দেশবাসীকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বার্তা একেবারেই হতাশা জনক। এতে আরও বেশি লকডাউন ভাঙবে বলে আক্রমণ শানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। টুইটে মোদীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিিন লিখেছেন, আবারও মোমবাতি কেনার হুড়োহুড়ি পড়ে যাবে বাজারে।

মোদীর ভিডিও বার্তা

মোদীর ভিডিও বার্তা

রবিবার পাঁচ এপ্রিল রাত ৯টায় ৯মিনিট বাড়ির সব আলো নিভিয়ে ফেলে মোমবাতি বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক যমনটা ২২ মার্চ থালা এবং ঘণ্টা বাজিয়ে জরুরি পরিষেবাদানকারীদের ধন্যবাদ জানিয়েছিল দেশবাসী ঠিক সেরকম করতে হবে। তবে এবারের টা লকডাউনে পাশে থাকার বার্তা দিতেই মোমবাতি বা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালানোর আর্জি।

আক্রমণ সূর্যকান্ত মিশ্রের

একদিকে যখন করোনায় ত্রস্ত গোটা দেশ। মাস্ক নেই, মেডিকেল টেস্ট কিট নেই। এই পরিস্থিতিতে মোমবাতির আলো জ্বালানোর বার্তা সরকারের সার্কাস ছাড়া আর কিছুই নয় বলে টুইটে আক্রমণ শানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি টুইটে লিখেছেন এতে আরও ভাঙবে লকডাউন। বাজারে মোমবাতি কেনার হুড়োহুড়ি পড়ে যাবে। এর আগে টুইটে সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীও সরকারের গিিমক বলে আক্রমণের সুর চড়িয়েছেন।

বাড়েছে আক্রান্ত

বাড়েছে আক্রান্ত

করোনা ভাইরাসে গোটা দেশে আক্রান্তের সংখ্যা ২০০০ অতিক্রম করেছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যু সংখ্যাও। একাধিক জায়গায় লকডাউন উপেক্ষা করা হচ্ছে। আক্কান্ত হচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং পুলিস। তার জন্য কড়া শাস্তির নিদান দিয়েছে সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+