তৃণমূলকে গোহারা হারিয়ে দিল সিপিএম! একুশের বিধানসভায় নিশ্চিহ্ন হয়েও ওস্তাদের মার
তৃণমূলকে গোহারা হারিয়ে দিল সিপিএম! একুশের বিধানসভায় নিশ্চিহ্ন হয়েও ওস্তাদের মার
একুশের বিধানসভায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে সিপিএম। একজনও বিধায়ক নেই তাঁদের। আর তৃণমূলের বিধায়ক সংখ্যা বেড়ে ২১৩ হয়েছে এবার। তারপরেও দলীয় আয়ের নিরিখে তৃণমূলকে হারিয়ে দিল সিপিএম। ভারতের নির্বাচন কমিশনে তারা যে আয়-ব্যয়ের হিসেব দিয়েছে তৃণমূল ও সিপিএম, তাতে দু-দলের মধ্যে বিস্তর ফারাক। ১০ বছর ক্ষমতায় না থেকেও সিপিএমের আয় তৃণমূলের থেকে ঢের বেশি।

তৃণমূলকে পিছনে ফেলে দিয়েছে সিপিএম
তৃণমূলের কাছে ভোট-যুদ্ধে সিপিএম হারলেও, আয়ের নিরিখে প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে পিছনে ফেলে দিল লালপার্টি। পরিসংখ্যান বলছে, দলের বাৎসরিক আয়ের নিরিখে প্রায় ১৫ কোটি টাকার ব্যবধানে তৃণমূলকে পিছনে ফেলে দিয়েছে সিপিএম। এখানে উল্লেখ্য, দুই রাজনৈতিক দলই একটি করে রাজ্যে ক্ষমতায় রয়েছে। তৃণমূল কংগ্রেস বাংলায়, আর সিপিএম কেরালার ক্ষমতায় রয়েছে।

২০১৯-২০ অর্থবর্ষে তৃণমূল ও সিপিএেমে আয়
২০২১-এর ১৫ জানুয়ারি তৃণমূল নির্বাচন কমিশনে ২০১৯-২০ অর্থবর্ষের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়। সেই হিসেবে ২০১৯-২০ অর্থবর্ষে তৃণমূল ১৪৩ কোটি ৬৭ লক্ষের কিছু বেশি আয় দিখিয়েছে। আর সিপিএম ২০২০-র নভেম্বর কমিশনের কাছে নিজেদের আয়-ব্যয়ের হিসেব জমা দিয়েছিল সিপিএম। ২০১৯-২০২০ অর্থবর্ষে তাদের আয় ১৫৮ কোটি ৬২ লক্ষ টাকা। অর্থাৎ তৃণমূলের তুলনায় সিপিএমের আয় প্রায় ১৫ কোটি বেশি।

২০১৯-২০ অর্থবর্ষে তৃণমূল ও সিপিএমের ব্যয়
কমিশনে জমা দেওয়া খতিয়ান অনুযায়ী ২০১৯-২০ অর্থবর্ষে ১০৭ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয় করছে তৃণমূল। আর সিপিএম খরচ করেছে ১০৫ কোটি ৬৮ লক্ষ টাকার মতো খরচ হয়েছে। তার আগের বছর অর্থাৎ ২০১৮-১৯ অর্থবর্ষের ছবিটা ঠিক উল্টো ছিল। তৃণমূল আয়-ব্যয়ের পরিসংখ্যানের নিরিখে সিপিএমকে টেক্কা দিয়েছিল।

২০১৮-১৯ অর্থবর্ষে তৃণমূল ও সিপিএমের আয়
২০১৮-১৯ অর্থবর্ষে তৃণমূলের আয় ছিল ১৯১ কোটি ৬০ লক্ষ টাকা। আর সিপিএমের আয় ছিল ১০০ কোটি ৯৬ লক্ষ টাকা। অর্থাৎ এক বছর আগে সিপিএমের থেকে ৯০ কোটি ৬৪ লক্ষ টাকা বেশি আয় হয়েছিল তৃণমূলের। সিপিএম খরচ করতে সমর্থ হয়ছে ৭৬ কোটি ১৫ লক্ষ টাকা। সেই তুলনায় তৃণমূলের খরচ ছিল মাত্র ১০ কোটি ৪৫ লক্ষ টাকা।

একা বিজেপির আয় অন্যান্য সব দলের আয়ের দ্বিগুণেরও বেশি
সারা দেশের রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনে শেষ যে অডিট রিপোর্ট জমা দিয়েচে, তা ২০১৯-২০ সালের। সেই রিপোর্টই প্রকাশ করেছে কমিশন। বিভিন্ন দলের পেশ করা হিসেবে দেখা যাচ্ছে, বাকি সব দল মিলে যা আয় করেছে ২০১৯-২০ অর্থবর্ষে একা বিজেপির আয় ছিল দ্বিগুণেরও বেশি। আয়ের অঙ্কে বিজেপি সমস্ত দলকে টেক্কা দিয়েছে।

কংগ্রেসের পাঁচ গুণেরও বেশি আয় বিজেপির
২০১৯-২০ অর্থবর্ষে বিজেপি নির্বাচন কমিশনে যে অডিট রিপোর্ট জমা দিয়েছে তার নিরিখে আয় ছিল ৩৬২৩ কোটি টাকা। এর মদ্যে ২৫৫৫ কোটি টাকা বিজেপি পেয়েছে ইলেক্টোরাল বন্ড থেকে। কংগ্রেসের মোট আয় ৬৮২ কোটি টাকা। অর্থাৎ কংগ্রেসের পাঁচ গুণেরও বেশি আয় বিজেপির।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা?










Click it and Unblock the Notifications