Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মমতা কয়লামন্ত্রী, রেলমন্ত্রী হয়েছিলেন কোন আমলে, খড়গপুরে প্রশ্ন কংগ্রেস, সিপিএম-এর

রবিবার সন্ধ্যায় খড়্গপুরে নির্বাচনের প্রচারে এসে তৃণমূল কংগ্রেসের নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে কংগ্রেস ও সিপিএম জোট বেঁধে বিজেপির বি টিম হয়ে কাজ করছে।

রবিবার সন্ধ্যায় খড়্গপুরে নির্বাচনের প্রচারে এসে তৃণমূল কংগ্রেসের নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে কংগ্রেস ও সিপিএম জোট বেঁধে বিজেপির বি টিম হয়ে কাজ করছে।
তার কিছু ক্ষণের মধ্যেই এর জবাব দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও সিপিএম নেতা তথা বিধায়ক সুজন চক্রবর্তী ।

মমতা কয়লামন্ত্রী, রেলমন্ত্রী হয়েছিলেন কোন আমলে, খড়গপুরে প্রশ্ন কংগ্রেস, সিপিএম-এর

এদিন সোমেন মিত্র বলেন, " যারা এই কথা বলছেন তারা কি আদৌও বিজেপি র বিরুদ্ধে লড়াই করে বা করেছে। ভুলে গেছেন কাদের হাত ধরে, কাদের সাহায্য নিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যে এগারোটা আসন জিতেছিলেন? কার আমলে বর্তমান মুখ্যমন্ত্রী কেন্দ্রে কয়লা ও রেলমন্ত্রী হয়েছিলেন? "

সুজন চক্রবর্তী বলেন যে, বিজেপি ও তৃণমূল কংগ্রেস একে অপরের বিরুদ্ধে লড়াই করবে এটা ভাবাই ভুল ।
বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে একযোগে আক্রমণ করলেন তারা । কংগ্রেসের প্রার্থী চিত্তরঞ্জন মন্ডলের হয়ে যৌথ নির্বাচনী প্রচারে তারা বার বার প্রয়াত বিধায়ক জ্ঞান সিং সোহন পালের প্রসঙ্গ তুলে ধরেন। বলেন অজাতশত্রু ছিলেন চাচা । সবার কাছে শ্রদ্ধেয় ছিলেন । এই শহরে যা উন্নয়ন হয়েছে তা হয়েছে তার আমলে ।

তৃণমূল কংগ্রেস ও বিজেপি শুধু নিজের স্বার্থের কথা ভাবে বলেও মন্তব্য করেছেন কংগ্রেস ও সিপিএম নেতারা ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+